ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগ, পাল্টা মামলায় পরিবারে দ্বন্দ্ব তীব্র


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ২-৫-২০২৬ দুপুর ৪:৩৯
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বায়লাখালী গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার (৭৫)-কে নির্যাতন করে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে তাঁরই ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে উল্টো তাঁর বিরুদ্ধে হামলার মামলা করেছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
অভিযোগ সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানহীন আব্দুল মতিন হাওলাদার দীর্ঘদিন ধরে তাঁর ছোট ভাই মৃত আব্দুল মান্নান হাওলাদারের পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন। তিনি অভিযোগ করেন, জীবদ্দশায় তাঁর বড় ভাই আবদুর রাজ্জাক হাওলাদার বিভিন্ন সময় তাঁর ওপর নির্যাতন চালাতেন। ভাইয়ের মৃত্যুর পর তার দুই ছেলে বাইজিদ হোসেন জাহিদ (৩৩) ও রুহুল আমিন সাঈদ (৩০) তাঁর পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা শুরু করেন।
 
মতিন হাওলাদার দাবি করেন, তিনি সম্পত্তি দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং হুমকি-ধমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 
তিনি বলেন, আমার কোনো স্ত্রী-সন্তান নেই। এই সুযোগে তারা আমার সম্পত্তি দখল করতে চায়। নির্যাতন করে আমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
 
অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রুহুল আমিন সাঈদ বলেন, গত ১৭ এপ্রিল তাঁর চাচা হঠাৎ করে তাঁর ওপর হামলা চালান এবং লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন। পরে তিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় তারা আদালতের আশ্রয় নিয়েছেন।
 
বাইজিদ হোসেন জাহিদ বলেন, আমার চাচা আমাদের সঙ্গে প্রায়ই বিরোধ সৃষ্টি করেন। তিনি তাঁর সম্পত্তি অন্যত্র লিখে দেওয়ার চেষ্টা করছেন। আমরা ন্যায়বিচারের জন্য আদালতে গিয়েছি।
 
এদিকে স্থানীয় বাসিন্দা রেজাউল করিম জানান, মুক্তিযোদ্ধা মতিন হাওলাদার এলাকায় ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তবে পরিবারে জমি-সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বিরোধ থেকেই সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন।
 
ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে সুষ্ঠু সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
 

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত