ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২-৫-২০২৬ বিকাল ৫:৪০

রাঙ্গামাটি পার্বত্য জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণ  রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজস্থলী  থানা পুলিশ ফোর্স একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে।

১ মে  ২০২৬ খ্রিস্টাব্দে পরিচালিত এই অভিযানে একটি মামলার পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

জেলা পুলিশ সুপার জনাব মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন এর  সার্বিক তত্ত্বাবধানে গঠিত আভিযানিক টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে চট্রগ্রাম বায়োজিদ  থানার মামলা নং– সি আর ৯৩২/২৪   পেনাল কোডের আওতাভুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী  মঙ্গল কুমার তঞ্চঙ্গ্যা  (৩৭), পিতা– বানসো তঞ্চঙ্গ্যা , গ্রাম–চিংখ্যং মৌজা গাইন্দ্যা ইউনিয়নের নোয়াঝিড়ি পাড়া  রাজস্থলী  জেলা–রাঙ্গামাটি পার্বত্য জেলা’কে নিজ  এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রাজস্থলী থানার পুলিশের  সমন্বিত ও পেশাদারিত্বপূর্ণ প্রচেষ্টায় অভিযানে সাফল্য অর্জিত হয়।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে জেলা কোর্ট প্রেরণ করা হয়েছে।

 রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব

জিয়ানগরে নিজ বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির চেষ্টা ৯ জন গ্রেফতার

রাণীনগরে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ

মুকসুদপুরে মাছের পিকআপের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

ঠাকুরগাঁও বুঁড়িবাধে মাছ ধরার উৎসব