মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
মাগুরা জেলার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন প্রকল্পের আওতায় আজ ২ মে রোজ শনিবার বেলা ১১ টা ৩০ মিনিট ২০২৬ ইং তারিখে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান বলেন মাগুরার উন্নয়নে তিনি এলজিইডি ও অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করছেন। তিনি নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংস্কার ও শক্তিশালীকরণ এবং ইউনিব্লকের মাধ্যমে গ্রামীণ সড়ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন।এছাড়া টেকসই খাল খননের মাধ্যমে ভূগর্ভস্থ পানি সংরক্ষণ এবং খননকৃত মাটি সঠিকভাবে সংরক্ষণের ওপর জোর দেন। মঘি ইউনিয়নের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দে ডিও লেটার দিয়েছেন এবং JRRIDP-২ প্রকল্প ও সিরিজদিয়া ইকোপার্ক বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, মাগুরা আ.ন.ম ওয়াহিদুজ্জামান।
এছাড়াও অন্যানদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃআবদুল্লাহ আল কবির উপজেলা প্রকৌশলী, উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, উপ-সহকারী প্রকৌশলী মশিয়ার রহমান, আব্দুস সাত্তার এবং আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।কাপাসহাটি খাল উপ-প্রকল্পটি রেজিস্ট্রেশন নং ০২ এবং তারিখ ০৩.০৪.১৯৯৬ ইং অনুযায়ী গঠিত হয়। এস পি ধারণ FCD নং-১১০০৭ এর আওতাধীন এই প্রকল্পে মোট সদস্য সংখ্যা ১৪৫ জন। পাবসস্ সমিতি গঠনের তারিখ ১৩.০৩.১৯৯৬ ইং। প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), মাগুরা কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।প্রকল্পের আওতায় কাপাসহাটি খালের মোট দৈর্ঘ্য ১.৩২২ কিলোমিটার, যার মধ্যে পূর্ণ খনন কাজের দৈর্ঘ্য ১.০৭০ কিলোমিটার। এছাড়াও দীঘা বিলের পূর্ণ খনন কাজের দৈর্ঘ্য ০.২৫২ কিলোমিটার। খালের পাড় সংরক্ষণে গাছ লাগানো বা জিও ব্যাগ ব্যবহারের পরিকল্পনা রয়েছে কাপাসহাটি খাল খননের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭,৩৪,৭৯৯ টাকা এবং দীঘা বিল খননের ব্যয় ৪,৯৭,৪২২ টাকা। প্রকল্পের কাজ শুরুর তারিখ ১২.০৪.২০২৬ ইং এবং নির্ধারিত সমাপ্তির তারিখ ০৩.০৫.২০২৬ ইং।
উপ-প্রকল্পের মোট এলাকা ৭১৮ হেক্টর, যার মধ্যে উপকৃত এলাকা ৪৬০ হেক্টর। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ১২ হাজার থেকে ১৫ হাজার জন মানুষ সরাসরি উপকৃত হবে।প্রকল্পটির মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং মৎস্য চাষের সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে বাঁধ সংস্কারে উপড়ে ফেলা হয়েছে দুই শতাধিক গাছ
খেলাধুলায় আমাদের সন্তানদের মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী
অবৈধভাবে বালু উত্তোলন" ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক-১ চার জনকে ৫০ হাজার জরিমানা
মহান মে-দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন
সুবর্ণচরে মেধাবৃত্তি পরিক্ষা সনদ ও পুরস্কার বিতরণ
বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী
তেঁতুলিয়ায় ইয়াবাসহ মাদক যুবক গ্রেফতার
মাগুরার কাপাসহাটি খাল ও দীঘা বিল পুনঃখনন কাজের উদ্বোধন
রাজস্থলী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার ১
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সোনারগাঁয়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২
বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম
Link Copied