ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

সরকারি চাকরির আড়ালে ‘চাকরি বাণিজ্য

টঙ্গীবাড়ীতে সুব্রত মন্ডলের বিরুদ্ধে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ১:১

মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নে সরকারি চাকরির আড়ালে ভয়ংকর প্রতারণার অভিযোগ উঠেছে এক পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে। অভিযুক্ত সুব্রত মন্ডল, যিনি নিরঞ্জন মন্ডলের ছেলে এবং বর্তমানে একই ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত।

অভিযোগে জানা গেছে, সুব্রত মন্ডল নিজেকে বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সহজ-সরল মানুষকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখাতেন। ভুক্তভোগীদের কাছ থেকে প্রথমে ‘ফাইল প্রসেসিং’ বাবদ স্বল্প পরিমাণ অর্থ নেওয়া হলেও পরে ধাপে ধাপে নানা অজুহাতে আরও টাকা দাবি করা হতো।

ভুক্তভোগীদের ভাষ্য অনুযায়ী, টাকা দিতে অস্বীকৃতি জানালে আগের অর্থ ফেরত না পাওয়ার ভয় দেখানো হতো। এতে বাধ্য হয়ে অনেকেই গহনা বিক্রি করে কিংবা সুদে টাকা এনে তার হাতে তুলে দেন। অভিযোগ রয়েছে, ফরিদপুর জেলার এক ব্যক্তির কাছ থেকে তিনি এভাবে ৯ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন, যার সুনির্দিষ্ট প্রমাণও রয়েছে ।

টাকা নেওয়ার পর অভিযুক্ত ব্যক্তি অধিকাংশ সময় ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কখনও ফোন ধরলেও বড় কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত চাকরি হয়ে যাবে বলে আশ্বাস দেন। এমনকি নিজের অফিস পরিচয় ব্যবহার করে অন্যদের দিয়ে ফোন করিয়ে ভুক্তভোগীদের ধৈর্য ধরতে বলা হয়, যার কল রেকর্ডও রয়েছে বলে জানা গেছে।

অভিযোগে আরও উঠে এসেছে, পাশ্ববর্তী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ বাশার-এর মাধ্যমেও সময়ক্ষেপণের চেষ্টা করা হয়েছে। 

এদিকে, টঙ্গীবাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) জানিয়েছেন লিখিত অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ফকরুল আলম বলেন, তিনি এখনো এ ধরনের কোনো অভিযোগ পাননি। তবে কেউ লিখিতভাবে অভিযোগ দিলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও স্পষ্ট করে জানান, সরকারি চাকরিতে থেকে এ ধরনের প্রতারণার কোনো সুযোগ নেই।

এ ঘটনায় প্রতারিত ব্যক্তিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের অর্থ ফেরত নিশ্চিত করা হোক।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ

বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮

সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা

ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন

নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু

কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা

বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি

পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ

শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩