ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হলেন বিপ্লব মিত্র
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাজধানীর ভাটারা থানা ৪০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব মিত্র।
শনিবার (২ মে) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা
এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।
স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে একজন পরীক্ষিত রাজনৈতিক কর্মী হিসেবে রাজপথের প্রতিটি আন্দোলন সংগ্রামে নিবেদিত প্রাণ হিসেবে ভূমিকা রেখেছেন রাজধানীর ভাটারা থানার ৪০ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব মিত্র। রাজনীতির পাশাপাশি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্ট ঢাকা মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিপ্লবী এই ছাত্রনেতা।
আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের ভূমিকা থাকবে সবখানে সব সময়- তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এমনই আশাবাদ ব্যক্ত করেন ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সহ-সভাপতি বিপ্লব মিত্র।
উল্লেখ্য, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্পাদকের সই করা এক বিজ্ঞপ্তিতে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিক্যাল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, কিছু আংশিক পূর্ণাঙ্গ এবং কিছু বর্ধিত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক