ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বিমানবন্দর এলাকায় কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরি: ৫ চোর গ্রেপ্তার, মালামাল ও ২টি ভ্যান উদ্ধার


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৩-৫-২০২৬ দুপুর ২:৯

রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকা থেকে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় চুরি যাওয়া প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং ২টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীন থেকে আমদানিকৃত বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ১ মে ভোর আনুমানিক ৪টার দিকে বিমানবন্দর এলাকার ১ নম্বর সেক্টরে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় চালক মোঃ মাহমুদুল হাসান গাড়ি থেকে নেমে ধাক্কা দেওয়া গাড়িটির পিছু নেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, ফেব্রিক্সবোঝাই কাভার্ড ভ্যানটি ঘটনাস্থলে নেই। পরে এ ঘটনায় মামলা দায়ের করা হয় Penal Code, 1860 এর ৩৭৯ ধারায়।
মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে ৩ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দক্ষিণখান এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—
১) মোঃ মুন্না হাসান (৩২)
২) মোঃ আবু হাসান (৩৪)
৩) মোঃ গোলাম মোস্তফা (২৯)
৪) মোঃ রাজিব আলী দেওয়ান (৩৪)
গ্রেপ্তারকৃত রাজিব আলী দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ফেব্রিক্সের ৯০টি রোল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ড ভ্যান উদ্ধার করে পুলিশ।
এছাড়া আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী একই দিন ভোর আনুমানিক ৬টার দিকে দক্ষিণখান এলাকা থেকে মোঃ ইব্রাহিম হক (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী