নাগেশ্বরীতে ভাতিজার বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ
নাগেশ^রীতে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায়। এ ঘটনায় ধর্ষক শাহজালাল ওরফে মন্ডলকে (২৭) আসামী করে নাগেশ^রী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ওই নারী (২৪)। মামলার এজাহারে জানা যায়, ধর্ষিতা নারীর স্বামী সংসারের খরচ যোগাতে প্রায় সময়ই ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষি শ্রকিমের কাজ করার ফলে বাড়িতে থাকতেন না। এ সুযোগে পাশের বাড়ির বাহাদুর আলির ছেলে শাহজালাল বিভিন্ন সময় ওই নারীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্ন সময় নানাভাবে কুপ্রস্তাব দিতো। শাহজালাল ওই নারীর স্বামীর চাচাতো ভাই সুবাদে চাচি ভাতিজা সম্পর্ক বলে জানা গেছে। এরপরও শাহজালাল বিভিন্ন সময়ে তাকে উত্যক্ত করতো এবং এক সময় বিয়ের প্রস্তাব দিতো। পরে এক পর্যায়ে চলতি মৌসুমে ধান কাটার শ্রমিকের কাজ করতে তার স্বামী নারায়ণগঞ্জ গেলে শাহজালাল ২৫এপ্রিল তারিখে রাত দেড়টার দিকে ঘরের জানালা দিয়ে ঘরে প্রবেশ করে তার মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষিতা নারীর আর্ত চিৎকার করলে শাহজালাল জানালা দিয়ে পালিয়ে যায়। এ সময় এলাকার লোকজন জড়ো হলে বিষয়টি নিয়ে নানা গুঞ্জন তৈরী হয়।
স্থানীয়রা জানান, প্রায় ৩ মাস আগে তাদের আচরণ ও চলাফেরা দেখে সন্দেহ হলে সাবধান করে দেয়া হয়। এরপরও শাহজালাল গভীর রাতে চাচির ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। তবে চাচি ভাতিজার মাঝে পরকিয়া প্রেম ছিলো বলেও জানান এলাকাবাসী। ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় সময়ই শাহজালালের অশালীন আচরণ দেখে সন্দেহ হয়েছিলো। কিন্ত তারা যেহেতু চাচি ভাতিজা সেহেতু কোনো কিছু সন্দেহ করা কঠিন ছিলো।
ধর্ষিতা নারী জানান, সে আমাকে অনেকবার বিয়ের প্রলোভন দেখিয়ে, আবার কোনো সময় ছবি, ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে আমি বিষয়টি পরিবারের কাউকে জানাতে পারিনি। তারপরও (২৫ এপ্রিল) আমি ঘুমের মধ্যে থাকা অবস্থায় জানালা দিয়ে ঘরে ঢুকে সে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আমি চিৎকার করলে জানালা দিয়ে পালিয়ে যায়। আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে কথা বলতে শাহজালালের বাড়িতে গেলে তার বাড়ির সব ঘরে তালাবদ্ধ পাওয়া যায়। পরে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। সে পরিবারের লোকজনসহ পালিয়ে আছে বলে জানান স্থানীয়রা। বামনডাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সদস্য বাচ্চু মিয়া জানান, দু’পক্ষই আমাকে বিষয়টি জানিয়েছিলো। পরে বসে মিমাংসা করার কথা ছিলো। এর মধ্যে ভুক্তভাগীরা থানায় গিয়ে মামলা করেছে।
নাগেশ^রী থানার এসআই ইদ্রিস আলী বলেন, অভিযোগ পেয়ে শুক্রবার (১ মে) আমরা সরেজমিনে তদন্ত করেছি। পরে শুক্রবার রাতেই থানায় ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে। আসামী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। লোকেশন ট্রাকিং করে দেখা গেছে সে অনেক দূরে পলাতক রয়েছে। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ