ডিএনসিসিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইপিআই কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গত ১২ এপ্রিল ২০২৬ হতে শিশুদের হাম-রুবেলা টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান করা হচ্ছে। টিকাদান কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিএনসিসি এলাকার সম্মানিত ইমাম, পুরোহিত ও পাদ্রীবর্গের অংশগ্রহণে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৬ তারিখ রবিবার সকাল ১০টায় গুলশান-০২-এর নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধিবৃন্দও উপস্থিত ছিলেন। সভায় ডিএনসিসি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় হাম-রুবেলা প্রতিরোধের গুরুত্ব, টিকাদানের সময়সূচি এবং কেন্দ্রসমূহের ঠিকানা সম্পর্কিত বিভিন্ন কারিগরি বিষয় উপস্থাপন করা হয়। আমন্ত্রিত ধর্মীয় নেতৃবৃন্দ ক্যাম্পেইন সম্পর্কে সমাজে ইতিবাচক বার্তা প্রচার, টিকা সংক্রান্ত যেকোনো অপপ্রচার ও ভ্রান্ত ধারণা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ধর্মীয় নেতৃবৃন্দের এই সক্রিয় সহযোগিতার মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর লক্ষ্যমাত্রা অর্জন সহজ হবে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় এনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে—এই আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা