ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লামার রুপসীপাড়ায় মোটর সাইকেল চুরি


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ৮-১০-২০২১ দুপুর ২:৫৪
লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহীম লিডার পাড়া থেকে গতরাতে আবারো মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। ধারাবাহিক মোটর সাইকেল চুরির ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে মোটর সাইকেল মালিকদের। 
 
গাড়িটি ইব্রাহীম লিডার পাড়ার মৃত মোঃ আব্দুল আজিজ এর ছেলে মোঃ দেলোয়ার হোসেনের। মোটর সাইকেলটি দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ আব্দুল্লাহ ভাড়ায় চালিয়ে সংসার চালাতো। পরিবারের একমাত্র আয়ের উৎস মোটর সাইকেলটি হারিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি। 
 
দেলোয়ার হোসেন জানান, গাড়িটি লোহাগাড়া মোটর সাইকেল শোরুম থেকে ২ মাস আগে কিস্তিতে ক্রয় করেছেন। মাত্র ২ কিস্তি লোন পরিশোধ করেছেন। এখন গাড়িটি চুরি হয়ে গেছে। সংসার কিভাবে চালাবেন বা কিস্তি কিভাবে শোধ করবেন৷ 
 
গাড়ির চালক মোঃ আব্দুল্লাহ বলেন, মোটর সাইকেল রাতে ঘরের ভিতরে ডুকিয়ে রেখেছিলাম। কিভাবে নিয়ে গেল আমরা টের পায়নি। তবে রাত ১টার দিকে বাড়ির কুকুর অনেকক্ষণ ঘেউ ঘেউ করেছে। সম্ভবত তখন চোররা এসেছিল। কিভাবে সংসার চলবে ও কিস্তির টাকা শোধ করব বুঝতে পারছিনা বলে সে কান্নায় ভেঙে পড়ে। 

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়