দাউদকান্দিতে ৩ পরোয়ানাভুক্ত চোর গ্রেফতার, আদালতে প্রেরণ
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তিনজন পরোয়ানাভুক্ত চোরকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) দাউদকান্দি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর দিকনির্দেশনায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম, এএসআই (নিঃ) বাবু রাখাইন ও এএসআই (নিঃ) প্রিয়ব্রত সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক থাকা তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ফারুক (পিতা: মৃত করিম মিয়া, সাং: আউটবাগ, ভেলানগর, পাঁচপুকুরিয়া, ইলিয়টগঞ্জ ইউপি), মোঃ ইয়াছিন আরাফাত (পিতা: মোঃ মিজান, সাং: পেন্নাই সওদাগর বাড়ী) এবং বোরহান খাঁন (পিতা: আবুল কাশেম খান, সাং: সরকার)। তারা সবাই দাউদকান্দি উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পূর্ব থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ