ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিশু নেয়ামুল অঙ্গহানি মামলা: ৫ জনের যাবজ্জীবন, বাবার কাছে ফিরল ভিকটিম


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ৬-৫-২০২৬ দুপুর ১২:৩১
ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ভয়াবহ অঙ্গহানির শিকার হওয়া শিশু নেয়ামুলের বহুল আলোচিত মামলায় পাঁচ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৬ বছর পর ভিকটিম নেয়ামুলকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার পিতার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে ২০২৬) র‌্যাব-১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪, ঢাকা গত ২ এপ্রিল ২০২৬ তারিখে মামলার রায় ঘোষণা করে পাঁচজন আসামীকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করে।
ঘটনাটি ঘটে ২০১০ সালের ৬ সেপ্টেম্বর দুপুরে। কামরাঙ্গীরচর থানা এলাকায় ৭ বছর বয়সী নেয়ামুলকে অপহরণ করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার উদ্দেশ্যে তার উপর নির্মম নির্যাতন চালায় আসামীরা। ধারালো ব্লেড দিয়ে তার গোপনাঙ্গ বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা মো. উমেদ আলী মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-১ আদালতের নির্দেশে মামলার তদন্তভার গ্রহণ করে এবং প্রধান আসামীসহ অন্যদের গ্রেফতার করে। তদন্ত চলাকালে তিনজন আসামী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
ঘটনাটি দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে আন্তর্জাতিক সহযোগিতায় নেয়ামুলকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে সে সুস্থ হয়ে দেশে ফিরে আসে।
মামলার বিচার কার্যক্রম শেষে আদালত ৫ আসামীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৬ আদালত ভিকটিমকে তার পিতার জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, ৫ মে ২০২৬ তারিখে র‌্যাব-১ এর তত্ত্বাবধানে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে নেয়ামুলকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।
র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এই মামলার সফল তদন্ত তারই একটি উদাহরণ।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী