তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৬ মে) সকাল সাড়ে ১১টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুষ্টি শুধু একটি স্বাস্থ্যগত বিষয় নয়, এটি একটি জাতির সামগ্রিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। অপুষ্টি দূর করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম হবে সুস্থ ও মেধাবী।
তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধি, সুষম খাদ্য গ্রহণ এবং স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিকর খাদ্যের ব্যবহার বাড়াতে হবে। তাহলেই পুষ্টি বৈষম্য দূর করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সীমান্ত কুমার বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম এবং তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক বিধান চন্দ্র রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের জুনিয়র গাইনি কনসালটেন্ট আফিয়া জিন্নাত আফি, সিনিয়র নার্স মেহেরুন আক্তার, সিনিয়র নার্স ফাতেমাতুহ্ জোহরা, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মিন্টু মাহবুব ইসলাম, ফার্মাসিস্ট মো.আতিয়ার রহমান ও শামিম হোসেন, টেকনিশিয়ান পলাশ হোসেনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা