দোকানের দেনা এবং কিস্তির জেরে ঘর ছাড়া শাহজাদপুর ঝিলপাড়ের উচ্ছেদ হওয়া হকাররা
রাজধানীর বিভিন্ন স্থানে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশন। উচ্ছেদের পাশাপাশি রাস্তার পাশে জীবন-জীবিকা ঘিরে এই সংগ্রামী মানুষগুলোর জন্য পুনবার্সনের ব্যবস্থাও করে দিচ্ছে সরকার এবং সিটি কর্পোরেশন।
তবে সেই পুনবার্সনের তালিকায় এখনো জায়গা হয়নি রাজধানীর শাহজাদপুরের ঝিলপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী এবং হকারদের। বেশ কিছুদিন থেকে দোকান বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম অনিশ্চতায় দিন কাটছে কর্মহীন এই মানুষগুলোর।
একসময় কর্ম চাঞ্চল্যে ভরপুর ছিল ফুটপাতে খেটে খাওয়া মানুষগুলোর জীবন। সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা পরিশ্রম করে কমপক্ষে চাল ডালের নিশ্চয়তা নিশ্চিত করতে পারতো যে মানুষগুলো তারাই আজ যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের মত। একই স্থানে দীর্ঘ দিন থেকে ব্যবসা করা মানুষগুলোর ভবিষ্যৎ এখন চরম এক অনিশ্চয়তায় ধাবিত হচ্ছে দিনের পর দিন। বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, পানি বিল, দোকানের দেনা, কিস্তির জেরে বিপর্যস্ত এই মানুষগুলোর সংসার জীবন যে কতটা অসহায় তা হয়তো সৃষ্টিকর্তার পক্ষেই কেবল বোঝা সম্ভব।
জীবন জীবিকার সন্ধানে রাজধানী ঢাকা কাউকে বিমুখ না করলেও সময়ের বাস্তবতায় রাজধানীতে বসবাসকারী একটি বড় অংশ এখন কর্মহীন হয়ে পড়েছে আলো ঝলমলে রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রান্তে। রাজধানীর শাহজাদপুরের ঝিলপাড় থেকে উচ্ছেদ হওয়া কয়েকজন ব্যবসায়ী বেশ আক্ষেপের সাথে জানান, সময়ের কঠিন বাস্তবতা তারা অতিক্রম করছেন। তবে সরকার এবং সিটি কর্পোরেশনকেই ত্রাণকর্তা হিসেবে মনে করেন বর্তমানে বেকার থাকা এই মানুষগুলো।
ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকদিন থেকে দোকান বন্ধ থাকায় বাসা ভাড়া কিভাবে দেবেন সেই চিন্তা ঘুরপাক খাচ্ছে প্রতিনিয়ত। এদিকে দোকানের বাকি পরিশোধের তাগাদা দিচ্ছে দোকানদার। সাপ্তাহিক কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে ঠিকমতো বাসায় থাকতে পারছেন না পরিবারের সদস্যরা।
এদিকে, পরিবারের প্রধান উপার্জনকারী ব্যক্তিটিও বেকার হয়ে যাওয়ায় দিশেহারা গোটা পরিবার- এভাবেই কষ্টের কথাগুলো বলছিলেন রাজধানীর শাহজাদপুরের ঝিলপাড় থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রাজধানীর গুলিস্তান কিংবা অন্যান্য স্থানের মত নির্দিষ্ট নিয়মের মধ্যে হকারদের ব্যবসা করার অনুমতি দিবে বর্তমান জনবান্ধব সরকার এবং সিটি কর্পোরেশন- এমনটাই প্রত্যাশা করেন রাস্তার পাশে খেটে খাওয়া এই মানুষগুলো।
এমএসএম / এমএসএম
ফিরোজ’র রাহু’র গ্রাসে বন্দী ঢা:দ:সি:সি: মালিকাধীন জাকের সুপারমার্কেট
ঢাকা মহানগর উত্তর যুবদলে আলোচনায় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক দুই ছাত্রনেতা
মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির, গুলিবিদ্ধ ১
শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় সভাপতি রাকিব।
সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি ভর্তুকি ও পরিচালন ব্যয়ে বড় সাফল্য টিসিবির
বিমানবন্দরে ও কমলাপুর রেলে কাস্টমস গোয়েন্দার অভিযান
সিনিয়রদের টপকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চেয়ারে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা তরিকুল!
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
সেপ্টেম্বরেও ডিএমপির শ্রেষ্ঠ থানা মিরপুর মডেল, শ্রেষ্ঠ ওসি হাফিজুর রহমান
জমকালো আয়োজনে ‘বর্তমান সময়ের বাংলাদেশ’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের শোক