ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

হলফনামায় আয় সংক্রান্ত তথ্য দেননি ৭ সংরক্ষিত নারী এমপি


নাসিরউদ্দিন ফুরকান  photo নাসিরউদ্দিন ফুরকান
প্রকাশিত: ৭-৫-২০২৬ দুপুর ১:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নবনির্বাচিত নারী সাংসদের তালিকায় চূড়ান্তভাবে জায়গা পেয়েছেন ৫০ জন নারী ।  ৭ মে ২০২৬ রোজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে বেলা ১১ টায় নির্বাচন  কমিশনে জমা দেয়া হলফনামায় তাদের বার্ষিক আয়ের তথ্য তুলে ধরেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। বিবরণে ৫০ সাংসদের মধ্যে ৭ জনের আয়ের তথ্য বিবরণে নেই বলে উল্লেখ করা হয়েছে । আয় সংক্রান্ত তথ্য দেননি এই তালিকায় আছেন বিএনপির ৫ জন এবং এগার দলীয় জোটের ২ জন নারী এমপি ।

১২ ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনের ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোট ৩৬ টি , এগার দলীয় জোট ১৩ টি ও স্বতন্ত্র ১ টি আসন পায় ।জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন বন্টনের ক্ষেত্রে দেখা যায় চারটি দলের মধ্যে আসনগুলো বন্টন করা হয় ।এরমধ্যে জামায়াতে ইসলামী ৯ টি ,জাতীয় নাগরিক পার্টি ২ টি , জাতীয় গণতান্ত্রিক পার্টি ১ টি এবং বাংলাদেশ খেলাফতে মজলিস ১ টি ।এছাড়া স্বতন্ত্র জোটও একটি আসন পায়। প্রত্যেক দলের নারী আসনের এমপি প্রার্থীরা হলফনামায় তাদের বার্ষিক আয় সংক্রান্ত তথ্য তুলে ধরেছেন হলফনামায় ।৫০ টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৫ জন নির্বাচিত এমপি তাদের আয় বিবরণী ঘরে কোনো তথ্য উল্লেখ করেননি ।এগার দলীয় জোট থেকে এই তালিকায় আছেন ২ জন। যা মোট আসনের ১৪ শতাংশ । 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৫০ জন নারী এমপির হলফনামায় আয় সংক্রান্ত তথ্য বাদেও আরো কিছু তথ্য দেননি তারা । যেমন পেশা সংক্রান্ত তথ্য উল্লেখ করেননি ৩ জন ।যা মোট আসনের ৬ শতাংশ  ।শিক্ষাগত যোগ্যতা  উল্লেখ করেননি ২ জন যা মোট আসনের ১ শতাংশ । হলফনামায়  বয়স উল্লেখ নেই দুজন প্রার্থীর ।

নারী আসনের এমপি প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ১০ ঋণগ্রহীতার মধ্যে বিএনপির মনোনীত সেলিমা রহমানের ঋণ রয়েছে ৩,৪৯,৩০,০০০ টাকা ।এরপর দ্বিতীয় সর্বোচ্চ ঋণগ্রহীতা একই দলের হেলেন জেরিন খান ।উল্লেখ্য যে শীর্ষ ১০ ঋণগ্রহীতার সবাই ই বিএনপির মনোনীত নারী আসনের এমপি । সবচেয়ে কম ঋণ রয়েছে ফাহমিদা হকের ২৫,২২,৪৬২ টাকা । ১০ জন ঋণগ্রহীতার মধ্যে কোটি টাকার অধিক ঋণ রয়েছে ৪ জনের ( ৪০% ) ।৪ জনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত । তবে ঋণগ্রহীতার হার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত  নারী আসনের নির্বাচিতদের চেয়ে কম ।

হলফনামায় শীর্ষ উপার্জনকারী দশজনের তালিকার সবাই ই বিএনপির মনোনীত নারী এমপি ।দশজনের  মধ্যে সর্বোচ্চ ৪২,৬১০,৫০৬ টাকা আয় করেন শামীম আরা বেগম স্বপ্না ।দ্বিতীয় সর্বোচ্চ জহরত আদিব চৌধুরী যার পরিমান ৩১,৭২৮,৩৯৩টাকা ।আর সর্বোনিম্ন উপার্জনকারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এমপি সেলিমা রহমান ।হলফনামায় তার উল্লিখিত উপার্জন ৩,৬০৩,২৩৯ টাকা ।

নারী আসনের এমপিদের মামলার তথ্য তুলে ধরেছে সুজন ।এতে তারা উল্লেখ করেন ,

নারী আসনের নির্বাচিতদের মধ্যে এখনো মামলা আছে ৬ জনের বিরুদ্ধে ।অতীতে মামলা ছিলো ২১ জনের (৪২%) বিরুদ্ধে ।অতীত ও বর্তমান উভয় সময়ে মামলা আছে এমন সাংসদ ৪ জন। ৩০২ ধারায় মামলা ছিলো এবং এখন আছে ২ জনের বিরুদ্ধে ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নির্বাচিতদের চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের নির্বাচিতদের মধ্যে মামলা সংশ্লিষ্টতার  হার বেশি পাওয়া গেছে। 

নবনির্বাচিত নারী এমপিদের হলফনামা অনুযায়ী পেশাগত পরিচয় ও শিক্ষাগত যোগ্যতা  তুলে ধরেছে সুজন

হলফনামায় নির্বাচিত এমপিদের ১৩ জন আইনজীবী যা মোট আসনের ২৬ শতাংশ ।১০ জনের পেশা ব্যবসায় যা মোট আসনের ২০  শতাংশ ।  ৪ জন শিক্ষক , ১ জন চাকুরীজীবী , ৫ জন গৃহিণী । ৬ জন তাদের পেশা ই রাজনীতি বলে উল্লেখ করেছেন। ৮ জন এমপি তাদের অন্যান্য পেশার উল্লেখ করেছেন। ৩ জন পেশার ঘরে কিছু ই লেখেননি।  

নির্বাচিত এমপিদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি একজন সাংসদ । বাকিদের মধ্যে ৬০ শতাংশ স্নাতকোত্তর ,২৮% স্নাতক  ,৪ শতাংশ এইচএসসি , ২ শতাংশ এসএসসি , এবং ৪ শতাংশ অর্থাৎ ২ জন স্বশিক্ষিত উল্লেখ করেছেন ।

ত্রাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত  নারী আসনের নির্বাচিত হয়েছেন যারা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত ৩৬ জন হলেন 
সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মনছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

এগার দলীয় জোট থেকে নির্বাচিত নারী এমপি 

জামায়াতে ইসলামী: নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): মনিরা শারমিন ও ডা. মাহমুদা আলম মিতু।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা): ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

বাংলাদেশ খেলাফত মজলিস: ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
এছাড়া জোটের  বাইরে নারী এমপি হয়েছেন  নুসরাত তাবাসসুম ।

এমএসএম / এমএসএম

ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি

ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

মিরপুর জাগৃক অফিসের তিনজন অফিস সহকারীর কতৃপক্ষের অনুমতি না নিয়ে নেপাল ভ্রমণ

খাজা ওসমান ফারুকীর গবেষণাধর্মী গ্রন্থ ‘সুফিনামা’ ও কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আদিম সুর’-এর মোড়ক উন্মোচন

খিলগাঁওয়ে উদ্যোক্তাদের মিলনমেলা: ফ্রি মিটআপে নেটওয়ার্কিং ও প্রোডাক্ট ডিসপ্লের সুযোগ

একই দিনে সারা বিশ্বে ঈদ পালন ধর্ম ও বিজ্ঞান বিরোধী : বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

ট্যাগিং ও ন্যারেটিভের রাজনীতি ৫ জন হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য : এড্, নাজিমুদ্দিন

আওয়ামী শাসনামলে বাংলাদেশ বেতারের লাগামহীন ব্যয়ে নির্মিত হয়েছিল যেসব অনুষ্ঠান

ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে উত্তরা ১২ নং সেক্টরে শুরু হয়েছে পরিবেশ পরিচ্ছন্নতা সপ্তাহ'২০২৬

মদের বার ও বিভিন্ন অ-সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উত্তরা ১২ নং সেক্টর সোসাইটির মানববন্ধন

কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন

পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা