ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোপন ব্যালটে শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ৮-১০-২০২১ রাত ১০:৪৭

গোপন ব্যালটের মাাধ্যমে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক ফজলুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ কে এম ফজলুল হক মিলন জানান, ৪০ জন ভোটারের মধ্যে ৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এক ঘন্টা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে ১৮ ভোট পেয়ে বর্তমান সভাপতি শাহজাহান ফকির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল মোতালেব পেয়েছেন ১৭ ভোট এবং অপর প্রতিদ্বন্দি ডা: সফিকুল ইসলাম আকন্দ পেয়েছেন ৪ ভোট। ২১ ভোট পেয়ে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন উপজেলার তেলিহাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি আক্তারুল আলম মাস্টার। তার নিকটতম প্রতিদ্বন্দি মশিউর রহমান খান টিটিু পেয়েছেন ১৫ ভোট এবং অপর প্রতিদ্বন্দি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক পেয়েছেন ৩ ভোট।    

নির্বাচনে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন কমিটি থেকে সুপার ফাইভ (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ন সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক) পদের ৩৯ জন গোপন ব্যালটে ভোট দিয়ে তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানসহ দলের জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। 

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার