মদের বার ও বিভিন্ন অ-সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে উত্তরা ১২ নং সেক্টর সোসাইটির মানববন্ধন
রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের আবাসিক এলাকায় মদের বার ও বিভিন্ন অ-সামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সেক্টরবাসী।
শুক্রবার (৮ মে ২০২৬) সকালে ১২ নং সেক্টরের সোনারগাঁও জনপদ রোডে উত্তরা সেক্টর-১২ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার পরিবেশ নষ্ট করে বিভিন্ন অ-সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এতে নারী, শিশু ও সাধারণ বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা অবিলম্বে এসব কার্যক্রম বন্ধ করে আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন উত্তরা ১২ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শরীফ সান্টু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মফিজ উদ্দীন সরকার, অর্থ সম্পাদক কাজী মো. আবুল হাসান, নিরাপত্তা বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মনজুর হোসেন খান,
স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক খালেদুর রহমান, নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা কবিরুজ্জামান, নাসির উদ্দীন, সুজন আলী, ও মো. ওবায়েদুর রহমানসহ সেক্টরবাসীর পক্ষে আরও উপস্থিত ছিলেন, হেলাল উদ্দিন, সৈয়দ আহম্মদ, কামরুজ্জামান, সুফি সাদিক , আব্দুল জলিল , মানিক , ইঞ্জিনিয়ার আলমগীর কবির,
আনোয়ার হোসেন , আবু সায়েম , শাহ আলী , মাসুদুর রহমান, খালিদ হোসেনসহ সোসাইটির অধিকাংশ সদস্য ও স্থানীয় সেক্টরবাসী।
এমএসএম / এমএসএম
রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ