রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট স্থানগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকৃত স্থানগুলোর মধ্যে ছিল বনানী মাঠ, বনানী কোয়ার্টার, বনানী ৬ নম্বর রোড পার্ক, বনানী ব্লক-সি পার্ক, সোয়াট মাঠ (ডি ব্লক, বনানী), বৈশাখী পার্ক (এফ ব্লক), চেয়ারম্যান বাড়ি মাঠ, বনানী লেক রোড-১, গুলশান-২ এর রোড-৫০, গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) এবং বাড্ডা কোয়ার্টার।
রাজউক চেয়ারম্যান পার্ক ও মাঠসমূহের রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং কোয়ার্টারগুলোর অবকাঠামোগত অবস্থা পর্যালোচনা করেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও মতামত মনোযোগসহকারে শোনেন।
গুলশান কেন্দ্রীয় মসজিদ (আজাদ মসজিদ) পরিদর্শনের সময় তিনি মসজিদের বিভিন্ন স্থাপনা ও নকশা পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এছাড়াও বিভিন্ন এলাকায় বিদ্যমান অবৈধ স্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি), সদস্য (উন্নয়ন), প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন), প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন), প্রধান নগর পরিকল্পনাবিদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা