দাউদকান্দিতে পৃথক অভিযানে ৪ আসামি গ্রেফতার
কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী, এক ডাকাত ও এক চোরসহ মোট ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আঃ বারীর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন গৌরীপুর মোবাইল-১১ ডিউটি করাকালে ৯ মে রাত ১১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গৌরীপুর ইউপির গৌরীপুর বাজার ফার্নিচার পট্টিস্থ খিদমাতুল কুরআন মাদ্রাসার সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইকবাল হোসেন (৪৪), পিতা-মৃত আলী আহম্মদ, সাং-নৈয়াইর, বিটেশ্বর ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা এবং মোঃ মনু মিয়া (৪৯), পিতা-মৃত হাজী আঃ মমিন, সাং-নোয়াগাঁও বেপারী বাড়ী, জিয়ারকান্দি ইউপি, থানা-তিতাস, জেলা-কুমিল্লা।
এদিকে, এসআই (নিঃ) মোঃ ইমাম উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে ১০ মে রাত ৩টা ৫ মিনিটে দাউদকান্দি মডেল থানাধীন রিলায়েবেল পেট্রোল এন্ড সিএনজি পাম্প সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অভিযান পরিচালনা করেন। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে মোঃ আকরাম হোসেন (২১) নামে এক ডাকাতকে একটি সুইচ গিয়ার চাকুসহ আটক করা হয়। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হোসেনপুর (তাজের বাড়ী) এলাকায়।
অন্যদিকে, এসআই (নিঃ) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মে ভোর ৪টা ২০ মিনিটে পৌরসভা এলাকা থেকে মোঃ সৌরভ (২১) নামে এক চোরকে গ্রেফতার করেন। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্রীপর্দি এলাকার বাসিন্দা এবং বর্তমানে কুমিল্লা কোতয়ালী থানার ঢুলিপাড়ায় বসবাস করছিল।
দাউদকান্দি মডেল থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দাউদকান্দি এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ