নাগেশ্বরী হলি কেয়ার ক্লিনিকে ডাঃ বিজলীর ভুল অস্ত্রোপচারে জিমের মৃত্যু
নাগেশ্বরী হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারে গাইনি প্রসূতি ডাক্তার মোছাঃ রোকেয়া আক্তার বিজলীর ভুল অস্ত্রোপচারে মোছা: জিম বেগম নামে এক নারীর মৃত্যুর সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। গতকাল (১০মে) রাত ১২টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে জিমের মৃতদেহ হলি কেয়ার ক্লিনিকের সামনে আনা হলে এলাকায় ছড়িয়ে পড়ে শোকের ছায়া। ক্লিনিক কর্তৃপক্ষ স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাদের মদদে ২লাখ ১০হাজার টাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের কলোমদারটারী গ্রামের জহুরুল ইসলামের বিবাহিত কন্যা মোছা: জিম বেগমের প্রসব ব্যাথা উঠলে গঙ্গারহাট বাজারের জেনারেল অপারেটর ও বিভিন্ন ক্লিনিকের দালাল ইউনুস আলী গত ২৬এপ্রিল ২০২৬খ্রি. নাগেশ্বরী পৌরসভার বানুরখামার (লেকসিটি) অবস্থিত হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারে নেয়ার পর সেদিনই রাত ৯টায় সিজারিয়ান অপারেশন করেন ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি প্রসূতি ডাক্তার মোছাঃ রোকেয়া আক্তার বিজলী। অভিযোগ রয়েছে, ২৬এপ্রিল প্রচুর ঝড় বৃষ্টির রাতে সিজারিয়ান অপারেশনের সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায় এবং বিদ্যুৎ না থাকায় অবস্থায় জিম বেগমের সিজারিয়ান অপারেশন শেষে বেঁটে নেওয়ার পর ক্যাথেটরে প্রসাব না আসা, শরীরের প্রেসার কমে যাওয়াসহ রোগীর অবস্থা অবনতি হলে গত ২৭এপ্রিল হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারের স্বত্বাধিকারী বখতিয়ারুল ইসলাম জোরপূর্বক রোগীকে ক্লিনিক থেকে বাইর করে দেয়। রোগীর পরিবার উন্নত চিকিৎসার জন্য রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে সেখানকার চিকিৎসক জিমের অসহনীয় অবস্থা দেখে লাইভ সাপোর্টে রাখেন। এদিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ১০মে বিকাল ৩টায় জিম বেগমের মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারের স্বত্বাধিকারী বখতিয়ারুল ইসলামের সহধর্মিনী ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি প্রসূতি ডাক্তার মোছাঃ রোকেয়া আক্তার বিজলী।
নিহত জিম বেগম নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ফেলানীমোড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাকিল হোসেন রেজার সহধর্মিনী।
নিহতের বাবা জহুরুল ইসলাম বলেন, হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারে ভুল অপারেশন করার কারনে আমার মেয়ের মৃত্যু হয়েছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ফেলানীমোড় গ্রামের জিম বেগমের স্বামী শাকিল হোসেন রেজা ও তার শশুর রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারের স্বত্বাধিকারী বখতিয়ারুল ইসলামের সহধর্মিনী গাইনি প্রসূতি ডাক্তার মোছাঃ রোকেয়া আক্তার বিজলী ঝড় বৃষ্টির রাতে বিদ্যুৎ না থাকার পরেও ভুল অপারেশন করায় জিমের মৃত্যু হয়েছে। আমি এর বিচার দাবি করছি।
হলি কেয়ার এন্ড ডায়াগনগন্টিক সেন্টারের স্বত্বাধিকারী বখতিয়ারুল ইসলাম বলেন, আমার ক্লিনিকের বিরুদ্ধে কোন নিউজ হলে আমি আপনাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করার হুমকি প্রদান করেন।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য দপ্তর রংপুর বিভাগীয় পরিচালক গাউসুল আজম চৌধুরী বলেন, সিভিল সার্জন কুড়িগ্রামের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় (স্বাস্থ্য সেবা বিভাগ) সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) মোঃ নাজমুস সাকিব বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন এবং আমাদেরকে তথ্য প্রেরণ করেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ