ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১১-৫-২০২৬ দুপুর ১:৪৩

একসময় নৌকাই ছিল তাদের একমাত্র বসবাসের ঠিকানা। নদীপথে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়ানো, গ্রামে গ্রামে সাপ খেলা দেখানো, ঝাড়ফুঁক ও ভেষজ ওষুধ বিক্রিই ছিল তাদের প্রধান পেশা। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রা ও সচেতনতা বদলে যাওয়ায় সেই পেশায় আর আগের মতো আয় নেই। ফলে জীবিকার তাগিদে পেশা পরিবর্তন করে নতুনভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন বেদে সম্প্রদায়ের মানুষ।

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের একটি সরকারি পরিত্যক্ত সড়কের দুই পাশে দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করছেন মুন্সিগঞ্জ জেলার প্রায় ৬০টি বেদে পরিবার। একসময় নৌকায় ভাসমান জীবন কাটালেও এখন তারা স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব পরিবারের মোট সদস্য সংখ্যা প্রায় আড়াইশ জন। এর মধ্যে প্রায় ২৯ জন স্থানীয় ভোটার হয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করায় স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে তারা নিজেদের একটি স্থায়ী পরিচয় গড়ে তুলেছেন।আগে গ্রামে গ্রামে ঘুরে ঝাড়ফুঁক, সাপ খেলা ও ভেষজ চিকিৎসার মাধ্যমে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে সেই পেশার চাহিদা অনেক কমে গেছে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও মানুষের সচেতনতা বৃদ্ধির কারণে বেদেদের ঐতিহ্যবাহী পেশার প্রতি আগের মতো মানুষের আগ্রহ নেই। ফলে পুরনো পেশা ধরে রেখে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।এ কারণে অনেকেই এখন ক্ষুদ্র ব্যবসা, দিনমজুরি, ভ্যান কিংবা অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। নারীরাও বিভিন্ন পণ্য বিক্রি ও গৃহস্থালি কাজও করছেন। অবহেলা আর মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর জীবন থেকে বেরিয়ে এসে সম্মানের সঙ্গে বাঁচতে চান তারা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, একসময় এসব পরিবার নৌকায় করে বিভিন্ন এলাকায় ঘুরে জীবিকা নির্বাহ করলেও বর্তমানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। কেউ ক্ষুদ্র ব্যবসা করছেন, কেউ দিনমজুর, আবার কেউ ভ্যান কিংবা অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। নারীরাও বিভিন্ন পণ্য বিক্রি ও গৃহস্থালি কাজ করছেন।

বেদে আনোয়ার হোসেন বলেন, আগে মানুষ ঝাড়ফুঁক ও বেদেদের চিকিৎসার ওপর বিশ্বাস করতো এখন আর বিশ্বাস করেনা আধুনিক চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির কারণে সেই চাহিদা অনেক কমে গেছে। ফলে পুরনো পেশা ধরে রেখে পরিবার চালানো কঠিন হয়েগেছে। তিনি আরও বলেন, শিক্ষা ও সরকারি সুযোগ-সুবিধার অভাবে এখনও অনেক পরিবার পিছিয়ে রয়েছে। তবে নতুন প্রজন্মকে লেখাপড়া শিখিয়ে ভালো ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন তারা।

মাদবরেরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা ফেরদৌসী বলেন, ত্রিশ বছরেরও বেশি সময় ধরে তারা পুরাতন সড়কের দুই পাশে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছেন। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে কোনো বরাদ্দ এলে তাদের সহযোগিতা করা হয়। আগের মতো অনেকেই আর পুরোনো পেশায় নেই। জীবিকার তাগিদে তারা এখন বিভিন্ন নতুন পেশায় যুক্ত হয়েছেন। কেউ দিনমজুর হিসেবে কাজ করছেন, কেউ স্থায়ীভাবে ছোটখাটো ব্যবসা করছেন। এছাড়া অনেকে ভ্যানগাড়ি ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তাদের ছেলে-মেয়েরাও এখন স্কুল ও মাদ্রাসায় পড়াশোনা করছে। সমাজের মূল ধারায় যুক্ত হয়ে স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন তারা।

এমএসএম / এমএসএম

‎নদী পেরিয়ে নাগরিক সেবা: ফুলছড়ির চরবাসীর প্রতিদিনের সংগ্রাম

আলফাডাঙ্গার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা

আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার

বারহাট্টায় শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন সহিংসতা বন্ধে নীতিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ঘিওর-বানিয়াজুরী আঞ্চলিক সড়কটি খানাখন্দে ভরা যানবাহন চলাচলে মারাত্মক হুমকি

কেশবপুরে অবৈধ ২ ক্লিনিক সিলগালা, কার্যক্রম বন্ধের নির্দেশ

ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে ইসলামের আলোকে ধর্মীয় নেতৃবৃন্দ ও ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

তালায় ফারিয়ার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

জীবিকার তাগিদে মুন্সিগঞ্জের ৬০টি বেদে পরিবার বসবাস করছেন শিবচরে

ফতুল্লায় ফের বিস্ফোরণ, বাবা-তিন ছেলেসহ দগ্ধ ৪

বাগেরহাটের কচুয়ায় সরকারী রাস্তা বন্ধ করে ইমারত নির্মান, ইউএন’র নির্দেশে বন্ধ

রায়গঞ্জে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের অপমানের প্রতিবাদে মানববন্ধন

‎বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি)-এর সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন