নরসিংদীতে আলোচনায় ১২০০ কেজির ‘কালা মানিক’, কিনলেই ফ্রি খাসি
কোরবানির ঈদকে সামনে রেখে -র দড়ি হাইরমারা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির একটি গরু—‘কালা মানিক’। প্রায় ১২০০ কেজি ওজনের এই গরুটি কিনলে ক্রেতাকে একটি খাসি সম্পূর্ণ ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছে ।
২০১৪ সালে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে প্রায় ২০০টি গরু রয়েছে। তবে সবগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ফ্রিজিয়ান জাতের ‘কালা মানিক’। খামার কর্তৃপক্ষের দাবি, নরসিংদী জেলায় এটিই সবচেয়ে বড় গরুগুলোর একটি।
খামারের চেয়ারম্যান জানান, তিন বছর আগে একটি পশুর হাট থেকে ২ লাখ ২০ হাজার টাকায় গরুটি কেনা হয়। নিয়মিত পরিচর্যা ও প্রাকৃতিক খাবারের মাধ্যমে বর্তমানে এর ওজন দাঁড়িয়েছে প্রায় ১২০০ কেজিতে।
কুচকুচে কালো রঙের গরুটির কপালে রয়েছে সাদা টিকলির মতো দাগ, যা সহজেই সবার নজর কাড়ে। শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীরা সহজেই কাছে গিয়ে গরুটিকে আদর করতে পারছেন। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ গরুটি দেখতে ভিড় করছেন খামারে।
খামার সূত্রে জানা গেছে, ‘কালা মানিক’-কে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়। এর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস, সাইলেজ, ভুট্টার গুঁড়া এবং ২৫ ধরনের মিশ্র উপাদানে তৈরি বিশেষ খাদ্য। প্রতিদিন দুই বেলা গোসল করানো হয় গরুটিকে।
প্রায় ১০ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার এই গরুটির দেখভাল করছেন খামারের কর্মচারী কালাম। তিনি বলেন, “মানিক আমার কথা বোঝে। আমি নিজ হাতে তাকে খাবার দিই, গোসল করাই। এতদিন ধরে লালন-পালন করেছি, এখন বিক্রি হয়ে গেলে খারাপ লাগবে।”
গরুটির মালিক আহসান শিকদার বলেন, “গরুটির দাম নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। যে ক্রেতা গরুটি কিনবেন, তাকে আমরা একটি খাসি সম্পূর্ণ ফ্রি উপহার দেবো। ঢাকার বড় কোনো খামারে থাকলে এর দাম ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারত।”
পলাশ থেকে গরুটি দেখতে আসা কালু মিয়া বলেন, “মোবাইলে দেখে যত বড় মনে হয়েছিল, সামনে এসে দেখি আরও বড়। খুবই শান্ত স্বভাবের গরু।”
এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাইফুল ইসলাম বলেন, “গ্রীন এগ্রো ফার্মে গিয়ে গরুগুলো দেখেছি। ‘কালা মানিক’ সত্যিই বড় আকৃতির একটি গরু।”
তিনি আরও জানান, এ বছর নরসিংদীতে কোরবানির জন্য ৮৫ হাজার ৯০৫টি গবাদিপশু প্রস্তুত রয়েছে। জেলার চাহিদা ৭৮ হাজার ৬৪৫টি। অতিরিক্ত প্রায় ৭ হাজার ২৬০টি পশু পার্শ্ববর্তী জেলার চাহিদা পূরণে সরবরাহ করা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ