নাগেশ্বরীতে চেয়ারম্যানের বিরুদ্ধে হুমকির অভিযোগে জিডি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে মোবাইল ফোনে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল রোববার নাগেশ্বরী থানায় দায়ের করা জিডিতে মোঃ সাইদুর রহমান (৩৬) অভিযোগ করেন, তিনি রায়গঞ্জ ইউনিয়নের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা যাচাই কমিটির সদস্য। তার দাবি, কমিটির সদস্য হওয়া সত্ত্বেও তাকে অবগত না করে ভাতার তালিকা দাখিল করা হয়। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।
জিডিতে উল্লেখ করা হয়, অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান দীপ মন্ডল জানতে পারার পর গতকাল বিকেল আনুমানিক ৩টা ১১ মিনিটে নিজের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাইদুর রহমানকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং একা পেলে মারধর করে প্রাণনাশের হুমকি দেন।
ভুক্তভোগী সাইদুর রহমান জানান, ঘটনার সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় ঘটনাটি উপস্থিত কয়েকজন ব্যক্তি শুনেছেন বলেও তিনি জিডিতে উল্লেখ করেন। তাদের মধ্যে মোঃ পাভেল মিয়া (৩০) ও মোঃ আবু বক্কর সিদ্দিক মুকুল (৪৯)-এর নাম উল্লেখ করা হয়েছে।
নাগেশ্বরী থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied