শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু
মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চরশামাইল মুন্সীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরিয়া বেগম আলমগীর ঢালীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পানির মোটর চালু করতে গেলে বিদ্যুতের তারে স্পৃষ্ট হন সিরিয়া বেগম। এতে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বাড়ির পাশে থাকা চায়ের দোকান থেকে বিষয়টি টের পেয়ে তার স্বামী ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মুনজুরুল মোরশেদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ