ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪৩

চন্দনাইশ পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আই ইউ জি আই পি) এর অধীনে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩মে) বেলা ১১ টার দিকে পৌরসভার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবদুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় মহাপরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে বলা হয়,পরিকল্পিত উপায়ে নগর সেবা ও সুযোগ-সুবিধা উন্নত করে জীবনযাত্রার মান বৃদ্ধি করা,স্থানীয় ও জাতীয় পরিবর্তনের প্রভাব সমন্বয়ের মাধ্যমে এবং উন্নয়নের জন্যে নির্দেশনা দেওয়া।পৌরসভাকে জলবায়ু ঝুঁকির বিবেচনায় গৃহীত নগর মহাপরিকল্পনা মাধ্যমে জলবায়ু সহনশীল তৈরি করা,জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ওয়ার্ড ভিত্তিক অগ্রাধিকার চিহ্নিত করে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে বহুখাতের বিবিধ পরিকল্পনা প্রণয়ন করা, ভূমি ব্যবহার ও স্থাপন নির্মাণের ক্ষেত্রে জোনিং এবং ইমারত নির্মাণ আইন ও বিধির মাধ্যমে পৌরসভার জন্যে সামঞ্জস্যপূর্ণ ও সুবিন্যস্ত উন্নয়ন ব্যবস্থা প্রতিষ্ঠা করা,পৌরসভাকে অর্থনৈতিকভাবে কার্যকর করতে পূর্ববর্তী মহাপরিকল্পনা সমূহ হালনাগাদ পূর্বক যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়ন করা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান  বক্তব্যে বলেন, মহাপরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপ রয়েছে। আজকে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠান শেলটেক কর্তৃক জরিপকৃত তথ্য উপস্থাপনের জন্যেই এই কর্মশালা। আশা করছি এই কর্মশালার মাধ্যমে জরিপে বাদ পড়া তথ্যগুলো সংযোজিত হয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটির বাস্তব চিত্র উঠে আসবে। একই সাথে মহাপরিকল্পনা প্রণয়নে প্রতিষ্ঠানের জন্যে আরো নিখুঁতভাবে কাজ করা সহজ হবে। এই মহাপরিকল্পনা প্রণয়নের পাশাপাশি আপাত দৃষ্টিতে আমাদের সামনে যে সকল গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত হয়েছে, সেগুলোও অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা সম্ভব হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন,সমাজ সেবা কর্মকর্তা রাসেল চৌধুরী,উপসহকারী প্রকৌশলী রাজিব মজুমদার,শেলটেক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন সহএলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার