ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক নিহত


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ৩:৫৮

চট্টগ্রামের বাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মোঃ হাছান (২৪) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটে। নিহতের বাবা মোঃ বশর এর অবস্থাও গুরুতর বলে পুলিশ সুত্রে জানা গেছে। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও ২ নম্বর ওয়ার্ডের মাদুবি পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ওই এলাকার মোঃ আবুল বশর এর ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, মোঃ বশর ও নাছির উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল।এবিরোধকে কেন্দ্র করে ঘটনার দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে নাছির উদ্দীন গংদের ধারালো অস্ত্রের আঘাতে মাটিতে লুটে পড়ে, ভিকটিম হাছানকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আনুমানিক ২টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাছির উদ্দীন ও তার ছেলে মোঃ রাকীব উদ্দীনসহ আসামীরা পলাতক রয়েছে।এদিকে মোঃ হাছান এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এই সংক্রান্তে  কোনো মামলা হয়নি বলে পুলিশ সুত্রে জানা গেছে। 

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক জানান, মুলত তাদের দুপক্ষের মধ্যে জমি সংক্রান্তে দীর্ঘদিনের বিরোধ ছিলো, তারা পরস্পর ভাই-ভাই, এবং চাচা-ভাতিজা হয় বলে জানতে পেরেছি। ঘটনার দিন একটি সরু রাস্তা দিয়ে নিহতের বাবার মোঃ বশর ধান আনা-নেওয়া করার সময় প্রতিপক্ষের সাথে কথা কাটাকাটি হয়। পরে রাতে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্র আঘাতে ওই যুবক নিহত হয় এবং নিহতের বাবা মোঃ বশরও গুরুতর আহত হয়। এবিষয়ে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ভিকটিমের পরিবারের লোকজন এখনো হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে বাড়ীতে আসলে তাদের কথা বলে বিস্তারিত জানাতে পারবো। আসামীরা পলাতক রয়েছে, তবে তাদেরকে গ্রেফতারের জন্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির