কাপ্তাইয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন নিয়ে তথ্য অফিসের সংবাদ সম্মেলন
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়ন ও এর অগ্রগতি তুলে ধরতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টায় দিকে কাপ্তাই উপজেলার কিন্নরীতে উপজেলা তথ্য অফিসের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সারাদেশের ৬৮টি তথ্য অফিসের ন্যায় স্থানীয় পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনসাধারণের সামনে তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।
সংবাদ সম্মেলনে সরকারের গত ১৮০ দিনের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের সাফল্য ও সুফল সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত অবহিত করা হয়। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত নিচের বিষয়গুলো গুরুত্বের সাথে আলোচনা করা হয়। কৃষক কার্ড বিতরণ এবং কৃষি ঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক স্বস্তি প্রদান,
নিম্নবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দেশব্যাপী খাল খনন কর্মসূচি এবং ব্যাপক হারে বৃক্ষরোপণ অভিযান,
যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে নারীর জন্য বিশেষ গাড়ি সার্ভিস চালু, অনুষ্ঠানের শুরুতে কাপ্তাই তথ্য অফিসের সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন সরকারের উল্লেখিত উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যবহুল টিভিসি (ভিডিও চিত্র) প্রদর্শন করেন। ভিডিওতে মাঠ পর্যায়ে প্রকল্পের বাস্তবায়ন চিত্র এবং উপকারভোগীদের প্রতিক্রিয়া সুচারুভাবে ফুটিয়ে তোলা হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃষিবিদ) ড. এনামুল হক হাজারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা উদ্যানতত্ত্ববিদ রাকিব জোবায়ের।
বক্তারা বলেন, "সরকারের এই স্বল্পমেয়াদী ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের ফলে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হচ্ছে। বিশেষ করে কৃষি খাতের সংস্কার ও নারী উন্নয়নের ফলে স্থানীয় গ্রামীণ অর্থনীতিতে এক ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা প্রকল্পের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং কর্মকর্তারা তার যথাযথ উত্তর দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ