পাথরঘাটায় বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ
বরগুনার পাথরঘাটায় বাড়িতে ঢুকে বাগানের গাছ কাটার প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১০ মে (রবিবার) সকাল নয়টার দিকে উপজেলার রায়হানপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ওই দিন সকাল ৯টার দিকে স্থানীয় সৈয়দ সুমনের নেতৃত্বে কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে বাগানের গাছ কাটতে শুরু করে। গাছ কাটার শব্দ শুনে বাড়ির মালিক সৈয়দ মোয়াজ্জেম হোসেন কারণ জানতে চাইলে অভিযুক্তরা তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি ও হাতুড়ি দিয়ে তার হাত-পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নির্যাতিত সৈয়দ মোয়াজ্জেমের মেয়ে মাইসা মরিয়ম বলেছেন, আমাদের গাছ কাটতে বাধা দেয় বাবাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এখন আমাদের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। ভয়ে আমরা বাড়িতে থাকতে পারছি না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ সুমন মুঠোফোনে জানান, তার জমির গাছ তিনি কেটেছেন। সৈয়দ মোয়াজ্জেমকে তিনি নির্যাতন করেননি, এমন অভিযোগ মিথ্যা দাবি করেন।
এ বিষয়ে কথা বলতে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের মুঠোফোনে কল করা হলে ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না বলে ফোনটি কেটে দেন।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ