শিবচরে উন্মত্ত কুকুরের কামড়ে আহত ১০, ঢামেকে চিকিৎসাধীন ৩ শিশু
মাদারীপুরের শিবচরে কুকুরের কামড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ শিশু গুরুতর আহত হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ একটি উন্মত্ত কুকুর গ্রামে ঢুকে শিশু ও পথচারীদের ওপর আক্রমণ চালায়। এতে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৪ শিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩ শিশু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে উৎরাইল ২ নং ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় অতর্কিত ভাবে একটি কুকুর নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। এসময় কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার(৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান(২), মো. বাদল এর ছেলে মুরসালিন(৫), রুবেল বেপারীর মেয়ে রুবিনা(৫) সহ কমপক্ষে ৮ জন কুকুরের কামড়ে আহত হয়। এই ঘটনায় এলাকায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
স্থানীয় লিয়াকত বেপারী বলেন,'এই এলাকার রাস্তাঘাটে দল ধরে কুকুর ঘুরে বেড়ায়। বাচ্চারা সকালে মসজিদে আরবি পড়তে, স্কুলে যেতে ভয় পায়। উৎরাইল নয়াবাজার, কৃষিব্যাংকের মোড়, মধ্যের বাজার এলাকায় ১০/১২ টি কুকুরের দল ঘুরে বেড়ায়। বুধবার সকালে এক বাচ্চাকে একটি কুকুর পায়ে কামড় দেয়। দুপুরের দিকে ওই কুকুরটি আরও তিন বাচ্চার মুখে মারাত্মক ভাবে কামড় দিয়ে মাংস তুলে নেয়। এসময় নারী-পুরুষ সহ বড়দেরও কামড়ায়।'
তিনি আরও বলেন,'আমার ভাতিজির মুখের মাংস তুলে নিছে কুকুরে। প্রায় ৩০ মিনিটের মধ্যে ৭/৮ জনকে কামড়ায়। প্রথমে আমরা শিবচর হাসপাতালে যাই। সেখানে ভ্যাকসিন না থাকায় ঢাকা মেডিকেলে চলে আসি। এখানেই আমরা আহত ৭ জনকে নিয়ে আসি।'
স্থাণীয়রা জানান,'বৃহস্পতিবার এলাকায় সতর্কভাবে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে। বাচ্চারা যেন একা রাস্তায় না বের হয়। এজন্য সচেতনতামূলক মাইকিং করা হয়।'
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন,খুবই দুঃখজনক। বিষয়টি খোঁজ নিচ্ছি। তাছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন রয়েছে কিনা এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি
ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী
ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড
আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান
বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা
ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন
রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি
নাগরপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা
মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি,থানায় জিডি
ধামরাইয়ে ড্রেজারে ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেপ্তার
কুড়িগ্রামে অরণ্যের ‘সবুজ উৎসব’,অনুষ্ঠিত
Link Copied