ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক


মজিবর রহমান, নাগেশ্বরী photo মজিবর রহমান, নাগেশ্বরী
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:১৩

‎নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক, কন্য শিশুদের সুরক্ষা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গোবর্দ্ধনেরকুটি এলাকার মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র আয়োজনে‎ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সংস্থা কার্যালয়ের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। এছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়ের অফিস সহকারী কাম  কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার, মুন্নী নারী উন্নয়ন সংস্থা’র সম্পাদিকা মাহাবুবা আক্তারসহ অনেকেই।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, মেয়েরা হাতের কাজ বা হস্তশিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারে এবং ঘরে বসেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখছে, একই সাথে নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার