ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১২:৩

চট্টগ্রাম চন্দনাইশে রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। গতকাল বিকালে উপজেলার হাশিমপুর বুলার তালুক এলাকায় চন্দনাইশে ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের সহস্রাধিক নেতাকর্মীরা এই এলডিপি ছেড়ে চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর হাত এইসব নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিয়েছেন। যোগদানকৃত উল্লেখযোগ্য নেতারা হলেন উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম,পৌরসভার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক আকতার উদ্দিন,গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন ইমরান, উপজেলা এলডিপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু ইউসুফসহ পৌরসভা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এলডিপির প্রায় সহস্রাধিক নেতাকর্মী। এসময় প্রধান অতিথি জসিম উদ্দীন আহমেদ বলেন,আজ থেকে চন্দনাইশে এলডিপিকে আজীবনের জন্য বিলুপ্ত ঘোষণা করা হলো। আজকে এই যোগদান অনুষ্ঠানে যেসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন,তারও মধ্যদিয়ে এটাই প্রমাণ হয় যে পর কখনোই আপন হয় না। যারা একসময় ঘর থেকে বেরিয়ে গিয়েছিল,তারা পুনরায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। এইসব নেতাকর্মী শুরু থেকে বিএনপির রাজনীতি করতেন। তবে ‘কথিত মুরব্বি’র প্ররোচনায় পড়ে তারা কিছু সময়ের জন্য এলডিপিতে যোগ দিয়েছিলেন এবং তারা তাদের ভুল বুঝতে পেরে পুনরায় নিজেদের ঘরে ফিরে আসেন।আজ থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরোও শক্তিশালী করবো। যোগদান অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে, জেলা যুবদলের সহসভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এম এ হাশেম রাজু, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মঞ্জুরুল আলম,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান,চন্দনাইশ পৌর যুবদল আহ্বায়ক আজম খান,সচিব শহিদুল ইসলাম,দোহাজারী পৌর যুবদলের আহ্বায়ক ইফতিয়ার উদ্দিন সুমন,সচিব মো.মাহফুজসহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নড়াইলে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা

ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক

​রাণীনগরের ৮ ইউনিয়নের ৭ টিতেই চরম পানির ঝুঁকিতেঃআগামী১০ বছরে হাহাকারের আশঙ্কা

চন্দনাইশে আজ থেকে এলডিপি বিলুপ্ত ঘোষণাঃ সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩