ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহবাগ ফুল মার্কেটের বাবুল প্রসাদ: তার অপকর্মের একাল-সেকাল


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ২:২১

* ফ্যাসিস্টদের দোসররা এখনো বহাল তবিয়তে 
* শাহবাগ শিশু পার্ক-এ পাইকেরি ফুলের বাজার
* মাসে লক্ষাধিক টাকা চাঁদা আদায়ের অভিযোগ
* স্থায়ীকরণে রাজস্বখাতের ভূমিকা

 

রাজধানীর শাহবাগ ফুল মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আওয়ামী লীগের দোসর বাবুল প্রসাদ এখনো বহাল তবিয়তে থাকার অভিযোগ উঠেছে। আর এ পুনর্বাসনের ভূমিকায় আঙ্গুল উঠেছে  সাগর ও  মনসুর উল আলমের দিকে।  জানা যায়, বাবুল প্রসাদ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী নেতা শাহে আলম মুরাদের খাস লোক ছিলেন, এছাড়াও আ’লীগের প্রভাবশালী অনুসারী হিসেবে বেশ পরিচিত তিনি। 

ব্যবসায়ী নেতারা স্বার্থ ও সুবিধার প্রলোভনে বিএনপির দিকে ঝুঁকছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে।  তার মধ্যে শাহবাগ "শিশু পার্ক" পাইকারি ফুল মার্কেটের বাবুল প্রসাদের নামও আলোচনায় এসেছে। যার এই “ডিগবাজি” স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিকে সংঘাতময় করে তুলেছে।
স্থানীয় সুত্র বলছে, বাবুল প্রসাদ শুরুর দিকে ছিলেন জাতীয় পার্টির ছত্রছায়ায়। সেসময় জাতীয় পার্টির এক প্রভাবশালী নেতার, "মালঞ্চ পুষবিতান" নামক এক পুষ্পু বিতান থেকে  তার উত্থান।  এর পরে আর বাবুল প্রসাদকে পিছু ফিরে তাকাতে হয়নি। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, স্বাধীন ও বিচক্ষণ নেতাদের নেতৃত্বে থাকা সত্ত্বেও কিছু প্রভাবশালী অনুসারী স্বার্থের দিকটিকে অগ্রাধিকার দিয়ে দল পরিবর্তনের পথে এগোচ্ছেন। যার কারণে শাহবাগের রাজনৈতিক অঙ্গনে একধরনের ডিগবাজি খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে বিএনপির অনুগত নেতাদের জীবনের গল্পটা একধরনের ত্যাগের প্রতীক। শুধু বিএনপি করায় অনেক নেতা ঘরবাড়ী, ব্যবসা-বাণিজ্য ও চাকরি হারিয়েছেন। তারা দল ত্যাগ করলে জীবন সহজ হতো, কিন্তু আদর্শ ও শীর্ষ নেতাদের প্রতি আনুগত্যে তারা অসহায়  অবস্থায় রাত কাটিয়েছেন ক্ষেতে-খামারে। এই দুর্দমনীয় আনুগত্যের কারণে স্বৈরশাসকরা বহুবার বিএনপিকে ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি।

অপরদিকে, সুবিধা ও স্বার্থের প্রলোভনে দল পরিবর্তন করা কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক অনুসারী এখন বিএনপির  রাজনৈতিক অঙ্গনে নতুন করে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।

 

শাহবাগ শিশু পার্ক-এর একটি অংশে ভোরবেলা গড়ে উঠছে ফুলের পাইকারি বাজার। প্রতিদিনের এ কয়েক ঘণ্টার বাজারকে কেন্দ্র করে মাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ সরজমিনে দেখা গেছে, পার্কের ভেতরে প্রায় ২০০টি দোকান বসে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান , পাইকারি এ বাজারে  দোকান বসাতে সদস্য হতে হয় আর নিজস্ব বাগানও থাকতে হয়। আর এখানে দোকানের  মালিক হতে গুণতে হয় ৫০ -থেকে লাখ টাকা। এছাড়াও প্রতি মাসে প্রায় ৮ হাজার টাকা করে ভাড়া আদায় করা হয়। মাসে এর পরিমাণ দাঁড়ায় ১কোটি ৬  লাখ টাকা। যার ভাগ যায় নামধারী কিছু বিএনপি, যুবদল, ছাত্রদলসহ  অসাধু কিছু প্রশাসন কর্মকর্তাদের পকেটে। 
আওয়ামী অনুসারী বাবুল প্রসাদ আর সাগর নামের এক বিএনপির নেতা এসব নিয়ন্ত্রণ করেন বলে সূত্র মতে জানা যায়। 

এছাড়াও পার্কসংলগ্ন এ এলাকায় আরও শতাধিক অস্থায়ী দোকান বসে। এসব দোকান থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা অগ্রীম আর হাজার হাজার টাকা ভাড়া দিয়ে এখানে দোকান করতে হয় বলে জানিয়েছেন একাধিক ফুল ব্যবসায়ী।
কার জায়গা আর কে ভাড়া খায় কি বলে এমন প্রশ্ন অনেকের? 

 

প্রতিদিন ভোর ৩টা থেকে শুরু হয়ে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে শেষ হয় এই পাইকারি বাজার। এসময় রাজধানীসহ দেশজুড়ে  বিভিন্ন এলাকা থেকে  পাইকারি ও খুচরা বিক্রেতারা ফুল বিক্রি করতে আসেন। আবার কেউ আসেন ফুল কিনতে। প্রায় তিন যুগ ধরে শাহবাগের এ ফুল মার্কেট ঐতিহ্য বহন করে। সিনেমা বা মিডিয়া পাড়ায় শুটিং থেকে শুরু করে এমন কোনো স্থান নেই যে, শাহবাগের এ ফুল মার্কেটের নাম জানে না। শাহবাগের এ ফুল মার্কেটের খুচরা ব্যবসায়ীদের মতে, স্থায়ীভাবে যদি এ বাজার লিজ দেয়া হয়  তবে সরকারের এখান  থেকে কোটি টাকা রাজস্ব আদায় করতে পারে। 

শাহবাগ "শিশু পার্ক" পাইকারি ফুল মার্কেটের বিষয়ে জানতে সাগরের সাথে মুঠোফোনে  যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, আমি এখানে ব্যবসা করি, আপনি মার্কেটে  আসেন কথা হবে। 

এবিষয়ে  জানতে  বাবুল প্রসাদের সাথে একাধিক বার  মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেন নি 

ফুল মার্কেটের ঐতিহ্য ধরে রাখার জন্য এ বাণিজ্যিক কার্যক্রমের বৈধতা চায় ফুল ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে পার্কের নির্ধারিত ব্যবহার ও পরিবেশ এবং সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখবে। 

                                                                                                                                                                                            ….........................................….... চলমান

এমএসএম / এমএসএম

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২