ঢাকা বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা আটক
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির মূলহোতা মোঃ তাজুল ইসলাম (৪৮)-কে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৫৫টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ নগদ অর্থ ও বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
এপিবিএন সূত্র জানায়, গত ১৬ মে ২০২৬ তারিখে ভুক্তভোগী আরাফাত হোসেন (১৮) তার খালাতো ভাইকে বিদায় জানাতে বিমানবন্দরে আসেন। বিদায় শেষে ডিপার্চার এলাকায় অবস্থানকালে তাজুল ইসলামের দেওয়া কফি পান করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তার দুটি মোবাইল ফোন ও নগদ অর্থ খোয়া যায়।
ঘটনার পর এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তাজুল ইসলামকে আটক করে। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ভুক্তভোগীর দুটি মোবাইল ফোন, কিছু নগদ অর্থ এবং প্রায় ১৫ পিস চেতনানাশক ট্যাবলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আটক তাজুল ইসলাম পুলিশকে জানান, তিনি ও তার সহযোগীরা বাস ও রেলস্টেশনে যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে চা, কফি বা সফট ড্রিংকের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করতেন। পরে তাদের মালামাল হাতিয়ে নিতেন। সন্দেহ এড়াতে কখনো কখনো তারা অসুস্থ বা শারীরিকভাবে অক্ষম ব্যক্তির অভিনয়ও করতেন।
আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফাউজুল কবীর মঈনের নেতৃত্বে একটি দল রাজধানীর দারুসসালাম এলাকার হোটেল রয়েলে অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে ৫৫টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ১০টি এয়ারবাড হেডফোন, ১৫টি হাতঘড়ি, চেতনানাশক ট্যাবলেট ও পুরিয়া, নগদ ২ লাখ ২৩ হাজার টাকা, সৌদি রিয়াল ও তুরস্কের মুদ্রাসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আরাফাত হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানা-এ ১৭ মে ২০২৬ তারিখে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন, বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টি, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে এপিবিএন সক্রিয় রয়েছে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন
ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার