ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ রাত ৮:৫৪

রাজধানীতে নকশাবহির্ভূত ভবন নির্মাণ, অবৈধ স্থাপনা ও জলাধার ভরাটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ৪টা পর্যন্ত গেন্ডারিয়ার সতীশ সরকার রোড ও পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুইটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি একটি ভবনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং সাতটি ভবন থেকে মোট ১৭টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয়। এছাড়া গেন্ডারিয়ার পুকুরপাড় এলাকায় অবৈধভাবে নির্মিত একটি দুইতলা ভবন সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুকুরের ভরাটকৃত অংশ অপসারণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শান্তা রহমান। উপ-সচিব  মাইনুল আবেদীন   অভিযানে আরো সহায়তা করেন রাজউক জোন–৭/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন, সহকারী অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান শাকিল, প্রধান ইমারত পরিদর্শক বেলায়েত হোসেন ও মো. কামাল হোসেন, ইমারত পরিদর্শক মো. রাফিউল আলম, জয়নাল আবেদিন, মো. মাসুদ রানা, ফয়সাল ও মো. শিহাবউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। এ সময় ডিভিডিসি কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, গেন্ডারিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ, অবৈধ স্থাপনা তৈরি এবং জলাধার ভরাটের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, অনেক ভবন মালিক রাজউকের অনুমোদিত নকশা অনুসরণ না করে অবৈধভাবে নির্মাণকাজ চালাচ্ছেন। এতে নগরীর শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এসব অনিয়ম রোধে সংশ্লিষ্ট ভবন মালিকদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। একই সঙ্গে অনুমোদিত নকশা সংশ্লিষ্ট অথরাইজড অফিসারের কাছে দাখিল এবং নকশাবহির্ভূত অংশ নিজ দায়িত্বে অপসারণের জন্য ভবন মালিকদের কাছ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
এ সময় সাংবাদিকদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শান্তা রহমান বলেন,
“রাজউকের অনুমোদিত নকশা ছাড়া কোনো ভবন নির্মাণ করা যাবে না। নকশার ব্যত্যয় ঘটিয়ে, অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে কিংবা জলাধার ভরাট করে পরিবেশের ক্ষতি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীর শৃঙ্খলা, পরিবেশ ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজউক জোন–৭/১ এর অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মো. ইলিয়াস হোসাইন সাংবাদিকদের জানান,
“নকশাবহির্ভূত নির্মাণ, অবৈধ স্থাপনা ও জলাধার দখল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নগরবাসীর স্বার্থ রক্ষা এবং রাজধানীর আধুনিক ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে রাজউক ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।”

Aminur / Aminur

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল