ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঢাকা-১৮ আসনের এমপির ব্যক্তিগত সহকারী হলেন নাজমুল হোসেন জিকু


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ১৮-৫-২০২৬ দুপুর ৪:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদের ১৯১ নং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন এ, টি, এম নাজমুল হোসেন জিকু। গত ১৪ মে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ডিসিপ্লিন এন্ড প্রিভিলেজ শাখা থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সংসদ সচিবালয়ের সহকারী সচিব মারুফা সুলতানা স্বাক্ষরিত আদেশে বলা হয়, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে। শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সংসদ সদস্যের মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টির ওপর তিনি এই পদের স্থায়িত্ব নির্ভর করবে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন জিকু বলেন, মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। ঢাকা-১৮ আসনের সর্বস্তরের মানুষের কল্যাণে এবং স্যারের অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

গত ২১ ফেব্রুয়ারি সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এক আধা-সরকারি পত্রের (ডিও লেটার) মাধ্যমে নাজমুল হোসেনকে তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের ইচ্ছা প্রকাশ করে সংসদ সচিবালয়ের সচিবের নিকট প্রেরণ করেন।সাংসদের নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগত সহকারী নাজমুল হোসেন জিকুর গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলাতে । তবে শৈশব থেকেই তিনি ফেনী পৌরসভা-এর ৬নং ওয়ার্ডের ফলেশ্বর এলাকায় বেড়ে ওঠেন। এছাড়াও অধ্যাপক জয়নাল আবদিন (ভিপি জয়নাল)-এর সম্পর্কে তিনি ভাতিজির ছেলে।সাবেক সামরিক কর্মকর্তা মহুরুম জাকির হোসেন ভূঁইয়া ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস লায়লা বেগম দম্পতির সন্তান নাজমুল হোসেন জিকু বর্তমানে রাজধানীর উত্তরা ১৪ নম্বর সেক্টরে বসবাস করছেন। তাঁর স্ত্রী একজন সরকারি কর্মকর্তা এবং তাদের একমাত্র কন্যা বর্তমানে উত্তরার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে প্রথম শ্রেণিতে অধ্যয়নরত।

চ্চশিক্ষার উদ্দেশ্যে ২০১০ সালে ফেনী কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে তিনি উত্তরার BGMEA University of Fashion & Technology-এ অধ্যয়ন করেন। তখন থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাধ্যমে ঢাকায় রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হন। পরবর্তীতে তিনি এস এম জাহাঙ্গীর হোসেনের সঙ্গে স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত হন।


২০২০ (উপ-নির্বাচন) ও ২০২৪ সালে এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী পরিচালনা কমিটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

এমএসএম / এমএসএম

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা