ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিকোলের প্রচারণায় এক রাতেই বিক্রি হলো ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৫-২০২৬ রাত ৮:১৩

নিউইয়র্কে এক রাতেই ১.১ বিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি করে নতুন রেকর্ড গড়েছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। গত সোমবার অনুষ্ঠিত এই বিশেষ নিলামে হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যানের প্রচারণামূলক উপস্থিতিও ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাত্র ৪০ মিনিটে ৬৩০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম বিক্রি করে শুরু হওয়া এই আয়োজন পরে আরও ৪৯০ মিলিয়ন ডলারের বিক্রির মাধ্যমে শেষ হয়।
নিলামের প্রথম অংশে ছিল প্রয়াত গণমাধ্যম ব্যবসায়ী এস আই নিউহাউসের ব্যক্তিগত সংগ্রহের ১৬টি শিল্পকর্ম। নিউহাউস ছিলেন আমেরিকান গণমাধ্যম এবং ম্যাগাজিন প্রকাশনা কোম্পানি ‘কনডে নাস্ট’-এর মালিক। তিনি যুক্তরাষ্ট্রের বহু স্থানীয় সংবাদপত্র ও সম্প্রচারমাধ্যমের নিয়ন্ত্রক ছিলেন। এর আগেও ক্রিস্টিজ তাঁর সংগ্রহের কিছু অংশ বিক্রি করেছে। তবে এবার প্রথমবারের মতো সংস্থাটির প্রচারণায় যুক্ত করা হয় নিকোল কিডম্যানকে।
কিডম্যানকে নিয়ে নির্মিত একটি ভিডিওতে তাকে দেখা যায় রোমানিয়ান ভাস্কর কনস্টান্টিন ব্রানকুসির বিখ্যাত সোনালি ভাস্কর্য ‘দ্যানাইদো’-এর পাশে। ১৯৩০-এর দশকে ম্যান রে নির্মিত এক সুররিয়ালিস্ট চলচ্চিত্র থেকে অনুপ্রাণিত হয়ে ভিডিওটি তৈরি করা হয়। যদিও এটি কিডম্যানের ভাইরাল এএমসি বিজ্ঞাপনের মতো জনপ্রিয় হয়নি, তবু শিল্পবাজারে তাঁর উপস্থিতি আলাদা মাত্রা যোগ করে।
নিলামে ব্রানকুসির ‘দ্যানাইদো’ ভাস্কর্যটি ১০৭.৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে শিল্পীর আগের ৭১.২ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে দেয়। এ ছাড়া মার্কিন চিত্রশিল্পী জ্যাকসন পোলকের একটি বিখ্যাত ড্রিপ পেইন্টিং ১৮১.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রাতের সবচেয়ে দামি শিল্পকর্মে পরিণত হয়। এর মাধ্যমে পোলকের আগের ২০২১ সালের ৬১.২ মিলিয়ন ডলারের রেকর্ডও ভেঙে যায়। প্রয়াত নিউহাউসের সংগ্রহশালায় পাবলো পিকাসো, অ্যান্ডি ওয়ারহল, অঁরি মাতিস, জ্যাসপার জনস সহ বিখ্যাত শিল্পীদের কাজও ছিল। একক মালিকানার সংগ্রহ হিসেবে এর আগে শুধু মাইক্রোসফট সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেনের সংগ্রহই বেশি অর্থে বিক্রি হয়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিলিয়নিয়ার সংগ্রাহকদের আগ্রহ ফিরিয়ে আনতেই ক্রিস্টিজ ও সোদেবিস-এর মতো প্রতিষ্ঠানগুলো বিরল ও ঐতিহাসিক শিল্পকর্মের ওপর জোর দিচ্ছে। এটি দীর্ঘমেয়াদি বাজার পুনরুদ্ধারের নিশ্চয়তা না হলেও সোমবারের নিলাম প্রমাণ করেছে—বিশ্ব শিল্পবাজারে এখনো বিপুল অর্থ বিনিয়োগে আগ্রহী সংগ্রাহকের অভাব নেই।

 

Aminur / Aminur

যুক্তরাষ্ট্রে রানওয়েতে এক বিমানের সঙ্গে আরেক বিমানের ধাক্কা

ইরানের কাছে এখনো দেড় থেকে আড়াই হাজার মিসাইল আছে

বাহরাইনে হেলিকপ্টার ঘাঁটিতে বিপ্লবী গার্ডের হামলা

দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি

নেতানিয়াহুর ঐক্য সরকার গঠনের আহ্বান ‘ধাপ্পাবাজি’, বললেন আইজেনকোট

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ১২

মানবপাচার : হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভাই আটক

আসামে ট্রাক-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ২৬ জন

৪ ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হলো যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে

হরমুজে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

মসজিদে নববিতে যে কারণে সারা বছর চলে ইফতারির আয়োজন