ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করার উদ্যোগ: রাজউক কর্মকর্তাদের পরিদর্শন


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ১৯-৫-২০২৬ রাত ১০:৫৮

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আওতাধীন ‘ঝিলমিল আবাসিক প্রকল্প’ দ্রুত বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে অদ্য ১৯ মে ২০২৬ খ্রি. (মঙ্গলবার) রাজউকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শন দলের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (এস্টেট ও ভূমি-১) ডা. মোহাম্মদ শাহাদাত হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশাসন) শীলাব্রত কর্মকার, উপপরিচালক (এস্টেট ও ভূমি-১) মোঃ মাহবুবুর রহমান, উপপরিচালক (এস্টেট ও ভূমি-৪) মোঃ আতিকুর রহমান, সহকারী প্রকৌশলী সৈয়দ আনোয়ার জাহিদ, সহকারী প্রকৌশলী মর্জিনা বেগম, কানুনগো নিপু মনি চাকমা এবং প্রকল্প সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শনকালে কর্মকর্তাবৃন্দ ঝিলমিল আবাসিক প্রকল্পের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। বিশেষ করে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার কাজের অগ্রগতি সম্পর্কে দায়িত্বরত প্রকৌশলী ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় যেসব বরাদ্দগ্রহীতা প্লট বরাদ্দ পেয়েও এখনো নির্মাণ কাজ শুরু করেননি, তাদের দ্রুত ভবন নির্মাণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে তাগাদা পত্র প্রদানের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

উল্লেখ্য, সরকারের বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিকল্পনার আওতায় পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পকে দ্রুততম সময়ে বসবাসযোগ্য করে তোলার লক্ষ্যে এ ধরনের পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্পের অবশিষ্ট কাজসমূহ দ্রুত সম্পন্ন করে প্লট ও ফ্ল্যাট মালিকদের নিকট হস্তান্তর এবং এলাকাটিকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব উপশহর হিসেবে গড়ে তুলতে রাজউক বদ্ধপরিকর বলে কর্মকর্তাবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক ০২টি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। ঢাকা ওয়াসা কর্তৃক ০২টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে এবং প্রায় ৪০ কিলোমিটার পানি সরবরাহ নেটওয়ার্ক স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া প্রায় ২২.০ কিলোমিটার সড়ক এবং ১৮ কিলোমিটার সারফেস ড্রেন নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে, যা প্রকল্পের বাস্তব অগ্রগতি ১০০% নির্দেশ করে। গণপূর্ত বিভাগ কর্তৃক থানা ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে।

এছাড়াও ০৬ তলা বিশিষ্ট রাজউক স্কুল অ্যান্ড কলেজ এবং ০৪ তলা বিশিষ্ট মসজিদের অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল