ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে যাওয়া দম্পতি আটক


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:৪০

রাজধানীর মিরপুরে মোছা. মাইমুনা (১০) নামে এক শিশু গৃহকর্মীকে দীর্ঘদিন নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহকর্তা-গৃহকর্ত্রী দম্পতিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) বিকেল ৪টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম এভিনিউ এলাকায় অবস্থিত ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাইমুনা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামের ফুল মিয়ার মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।এ ঘটনায় আটক হওয়া দম্পতি হলেন আইটি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবরার ফাইয়াজ (৩৪) ও তার স্ত্রী অ্যাডভোকেট মেহনাজ অনন্যা (৩৪)। বুধবার (২০ মে) সকালে হাসপাতাল থেকে তাদের আটক করে পুলিশ। পরে তাদের মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রায় আড়াই বছর ধরে মিরপুর-২ নম্বরের একটি বাসায় ওই দম্পতির বাসায় গৃহকর্মীর কাজ করত মাইমুনা। অভিযোগ রয়েছে, এ সময় তাকে নিয়মিত নির্যাতন ও অনাহারে রাখা হতো। শিশুটির শরীরজুড়ে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মা বিউটি আক্তার ওরফে সালমা অভিযোগ করে বলেন, আড়াই বছর আগে এক নারীর মাধ্যমে মেয়েকে কাজে দিয়েছিলেন। এরপর বহুবার অনুরোধ করেও মেয়ের সঙ্গে দেখা করতে পারেননি। এমনকি গৃহকর্তারা তাদের বাসার ঠিকানাও দেননি।

তিনি বলেন, আমার মেয়ে আগে এত শুকনা ছিল না। তার শরীরে কোনো আঘাতের দাগও ছিল না। ওরা আমার মেয়েকে নির্যাতন করে শেষ পর্যন্ত মেরে ফেলেছে।

এদিকে অভিযোগ উঠেছে, ফাইয়াজের বন্ধু চিকিৎসক ডা. মুনতাসির মাহমুদ ইভানের পরামর্শে বিষয়টি গোপন রাখতে শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের সঙ্গে আড়াই লাখ টাকায় আপস-মীমাংসারও চেষ্টা হয়েছিল। পরে টাকা নিয়ে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ দম্পতিকে আটক করে।

ঢাকা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, এস এম জাহাঙ্গীর হোসেন দৈনিক সকালের সময় কে বলেন,শিশুটিকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়।  আমাদের (মেডিকেল অফিসার) কর্তব্যরত চিকিৎসক, চেকাপ করে দেখে দেখেন শিশুটি মৃত। চেকাপের পরে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এস এম জাহাঙ্গীর হোসেন আরও জানান, ডা. ইভানের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল তিনি বর্তমানে অন্য একটি হাসপাতালে কর্মরত। শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। 

এমএসএম / এমএসএম

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা