ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হামলা-মামলা ও নির্যাতন পেরিয়ে মহানগর উত্তর যুবদলের শীর্ষ নেতৃত্বের আলোচনায় আমিনুল হক হিমেল


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২০-৫-২০২৬ দুপুর ৪:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখার আসন্ন কমিটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের দাবি, বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয়, ত্যাগী, নির্যাতিত ও বারবার কারাবরণকারী নেতাদের এবার শীর্ষ নেতৃত্বে মূল্যায়ন করা হোক। এমন প্রেক্ষাপটে ঢাকা মহানগর উত্তর যুবদলের গুরুত্বপূর্ণ পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও যুবদল উত্তর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আমিনুল হক হিমেল।

দীর্ঘ দুই দশকের রাজনৈতিক জীবনে ছাত্ররাজনীতি থেকে যুবদলের রাজপথের বীর যোদ্ধা মোঃ আমিনুল হক হিমেলের রাজনৈতিক জীবনের সূচনা হয় ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের মাধ্যমে। তিনি ২০০২ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রতিটি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখ সারির একজন নির্ভীক যোদ্ধা হিসেবে ভূমিকা পালন করে আসছেন।

২০০৫ সালে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নির্বাচিত সাধারণ সম্পাদক।

একই বছরে তিতুমীর কলেজ হল শাখা ছাত্রদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 

২০১৬-২০২১ সাল পর্যন্ত সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক (এই দীর্ঘ সময়ে তিনি অত্যন্ত সফলতার সাথে ক্যাম্পাসে সংগঠনকে সুসংগঠিত করেন)।২০২২ সালে ঢাকা মহানগর উত্তর যুবদলের (শফিকুল ইসলাম মিল্টন - মোস্তফা জগলুল পাশা পাপেল কমিটির) অত্যন্ত দক্ষ যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মোঃ আমিনুল হক হিমেলকে চরম রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হতে হয়েছে।

তার বিরুদ্ধে গুলশান ও বনানী থানাসহ বিভিন্ন থানায় মোট ২২টি রাজনৈতিক মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে ৮ বছরের কারাদণ্ড (সাজা) দেওয়া হয়। রাজনৈতিক জীবনে তিনি মোট ৪ বার কারাবরণ করেন এবং জীবনের মূল্যবান ১ বছরেরও বেশি সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটান। পরবর্তীতে সর্বোচ্চ আদালতের মাধ্যমে সারেন্ডার করে তিনি জামিনে মুক্ত হন।

২০২২ সালের ৭ই ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৎকালীন আওয়ামী সরকারের পুলিশ বাহিনীর বর্বরোচিত ও ন্যাক্কারজনক হামলায় আমিনুল হক হিমেল গুরুতরভাবে জখম হন। ওই হামলায় পুলিশের নির্মম পিটুনিতে তার বাম হাত এবং বাম পায়ের পেটেলা (হাঁটুর বাটি) সম্পূর্ণ ভেঙে যায়।

পরবর্তীতে বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশে ডাঃ শাহ আমান উল্লাহ আমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা সম্পন্ন হয়। চিকিৎসকদের পরামর্শে প্রায় দুই বছর শয্যাশায়ী ও চিকিৎসাধীন থাকার পর পঙ্গুত্বকে জয় করে বর্তমানে তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে পুনরায় রাজপথের আন্দোলনে সক্রিয় ও চলমান রয়েছেন।

আমিনুল হক হিমেল জন্মসূত্রেই একটি ঐতিহ্যবাহী জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবারে বড় হয়েছেন। তার পিতা মৃত মোঃ নূরুল হক গাজীপুর জেলার কাপাসিয়া থানার সিংহশ্রী ইউনিয়নের বিএনপি সমর্থিত দীর্ঘ ১২ বছরের সফল ইউপি মেম্বার ছিলেন এবং ১৯৮৭ সালে কাপাসিয়া থানা বিএনপি কমিটির অন্যতম সক্রিয় সদস্য ছিলেন।মহানগর উত্তর যুবদলের তৃণমূল নেতাকর্মীরা জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে হিমেলের মতো রাজপথের পরীক্ষিত, পরিচ্ছন্ন ভাবমূর্তি (ক্লিন ইমেজ) ও চরম ত্যাগ স্বীকারকারী নেতাদের আগামী দিনের নেতৃত্বে নিয়ে আসা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে আন্দোলন করতে গিয়ে যিনি নিজের জীবন বাজি রেখেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং জেল-জুলুম সহ্য করেছেন, তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের শীর্ষ পদে মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত হবে।

এমএসএম / এমএসএম

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা