রামিসা, আছিয়াসহ সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের শরীয়াহ আইনে দ্রুত বিচার করতে হবে: শেখ ফজলে বারী মাসউদ
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, গতকাল রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসার উপর যে নৃশংসতা হয়েছে, তা সভ্য সমাজকে ভাবিয়ে তুলছে। আছিয়াসহ সাম্প্রতিককালে ঘটিত সকল ধর্ষণ ও হত্যার সাথে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক বিচার শরীয়াহ আইনে
নিশ্চিত করতে হবে। রামিসার পরিবারকে দ্রুত সময়ে ন্যায়বিচার এনে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
গতকাল ১৯ মে'২৬ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানা শাখার দাওয়াতী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দাওয়াতি সভায় থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, মানবরচিত বৃটিশ আইন আমাদেরকে কোনভাবেই এহেন অপরাধ কর্মকান্ড থেকে রক্ষা করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। বরং বস্তুবাদী আইনের ফাঁক-ফোকর দিয়ে অপরাধীরা কিভাবে পালিয়ে যাবে? এই দরজা ব্রিটিশ আইন খোলা রেখেছে।
আজ রামিসা কাল আমার-আপনার মেয়েও এমন নৃশংসতার বলি হতে পারে। পশ্চিমাদের আইনে ধর্ষণ ও হত্যা রোধ করা সম্ভব নয়- এটা বারবার প্রমাণিত। সমাজে পচন ধরেছে। এই সমাজ, জাতি এবং এই প্রজন্মকে বাঁচাতে হলে মূল থেকেই এর চিকিৎসা করতে হবে। তাই আসুন আল্লাহ প্রদত্ত শরীয়া আইনের দিকে ধাবিত হই। শরীয়াই পারে মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তি দিতে।
স্বামী-স্ত্রী'র বিকৃত যৌন লালসার শিকার রামিসা হত্যাকান্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি আরো বলেন, ক্রমান্বয়ে দেশের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক মাত্রায় বাড়ছে। বর্তমান ক্ষমতাসীন সরকারকে তিনি কার্ড বিতরণ না করে নাগরিকদের পূর্ণ নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আর কত রামিসার রক্তে আমাদের চারপাশ রঞ্জিত হবে? আজ যদি আমরা চুপ থাকি, তবে কাল আমাদের নিজের সন্তানও নিরাপদ থাকবে না। আসুন, দল-মত নির্বিশেষে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সোচ্চার হই।
এমএসএম / এমএসএম
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই
আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ
শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা
Link Copied