ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এ অংশগ্রহণ করছে দিকদর্শন প্রকাশনী


বিউটি রানী রায় photo বিউটি রানী রায়
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ১:৮

‘যত বই তত প্রাণ’—এই প্রত্যয়কে সামনে রেখে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির অন্যতম বৃহৎ এই আয়োজন অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত বাংলা ভাষাভাষী পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় এবারও অংশ নিচ্ছে বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান দিকদর্শন প্রকাশনী লিমিটেড ও গ্রন্থকুটির প্রকাশনা গ্রুপ।

প্রতিষ্ঠান দুটির কর্ণধার প্রকাশক রতন চন্দ্র পাল জানিয়েছেন, বইমেলায় তাদের প্রকাশিত জনপ্রিয় বই, নতুন প্রকাশনা ও বিশেষ আয়োজন নিয়ে পাঠকদের সামনে হাজির হবে দিকদর্শন ও গ্রন্থকুটির। তিনি দেশের ও প্রবাসের বাংলা ভাষাভাষী পাঠক, লেখক, শুভানুধ্যায়ী এবং বইপ্রেমীদের স্টলে এসে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “পাঠকদের ভালোবাসা ও উপস্থিতিই আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা। বাংলা বই ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই আমাদের এই নিরন্তর প্রচেষ্টা।”

১৯৯৩ সালে যাত্রা শুরু করা দিকদর্শন প্রকাশনী লিমিটেড ইতোমধ্যে প্রায় তিন যুগ অতিক্রম করেছে। শুরুতে অনার্স ও মাস্টার্স পর্যায়ের সহায়ক গ্রন্থ প্রকাশের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে ডিগ্রি, চাকরি প্রস্তুতি, গবেষণা, সৃজনশীল সাহিত্য, শিশুতোষ বইসহ নানা বিষয়ে প্রকাশনা কার্যক্রম বিস্তৃত হয়েছে।

প্রকাশনীর স্বত্বাধিকারী রতন চন্দ্র  পাল বলেন, “বই মানুষের অনুভূতির ঘরে প্রবেশের অন্যতম চাবিকাঠি। এই চাবি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে দিকদর্শন।”তিনি জানান, ছোটবেলা থেকেই বইয়ের প্রতি গভীর অনুরাগ তাকে প্রকাশনা জগতে আসতে অনুপ্রাণিত করেছে। প্রথমদিকে অনার্স কোর্সের হ্যান্ডবুক ও সহায়ক গ্রন্থ প্রকাশ করে ব্যাপক সাড়া পায় প্রতিষ্ঠানটি। পরে প্রিন্টেড গাইডবই প্রকাশের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে দিকদর্শন। 

২০১১ সাল থেকে দিকদর্শন প্রকাশনী পাঠ্য ও সহায়ক বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, মুক্তিযুদ্ধভিত্তিক বই, সমাজ-সংস্কৃতি, নারী আন্দোলন ও ছাত্র আন্দোলনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বই প্রকাশ শুরু করে। একইসঙ্গে শিশু-কিশোর পাঠকদের জন্য ‘শিশু গ্রন্থকুটির’ নামে আলাদা বিভাগ চালু করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, বর্তমানে শিশু ও বড়দের জন্য পৃথক বিভাগে নিয়মিত নতুন বই প্রকাশ করা হচ্ছে। বিশেষ করে শিশু-কিশোরদের জন্য প্রকাশিত বইগুলোর মধ্যে ‘তিন গোয়েন্দা’, ‘হরর কাহিনি’সহ বিভিন্ন জনপ্রিয় সিরিজ পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্তমান সময়ে দেশের প্রকাশনা শিল্প নানা চ্যালেঞ্জের মুখোমুখি বলেও মন্তব্য করেন রতন চন্দ্র  পাল। তিনি বলেন, করোনা মহামারি, অটোপাস পদ্ধতি, বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, পাঠ্যক্রমের ঘনঘন পরিবর্তন এবং নতুন প্রজন্মের মধ্যে বইপাঠের আগ্রহ কমে যাওয়ায় প্রকাশনা শিল্পে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। তার মতে, প্রযুক্তিনির্ভর এই সময়ে বইপাঠের অভ্যাস গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“সন্তানদের বইমেলায় নিয়ে যান। অন্তত দুটি করে বই কিনে দেওয়ার অভ্যাস গড়ে তুলুন। পড়ার কোনো বিকল্প নেই। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।” বাংলা সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে।  দিকদর্শন প্রকাশনী ও গ্রন্থকুটির প্রকাশনা কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে তারা ভবিষ্যতেও নতুন লেখক, গবেষক ও সৃজনশীল সাহিত্যকর্মীদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।

আসন্ন নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকে তারা বাংলা ভাষা ও সাহিত্য প্রচারের একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন। বাংলা ভাষাভাষী প্রবাসীদের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যেও বাংলা বইয়ের প্রতি আগ্রহ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজক ও প্রকাশকরা।

এমএসএম / এমএসএম

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা

মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আনসার সদস্য সরোয়ার

জাতীয় প্রেস ক্লাবে বিপ্লবী শ্রমিক সংহতির আলোচনা সভা