ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে জোর, শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ


নারগিস পারভীন photo নারগিস পারভীন
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৪০

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহাকে সামনে রেখে দেশের শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের  অনুরোধ করছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। বুধবার (২০ মে) সকাল ১১টায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এসব নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন। এতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ নেতৃবৃন্দসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বেপজা ও কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিন বলেন, ঈদের ছুটি শুরুর আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে। এ নিয়ে যেন কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয় এবং শ্রমিকরা যাতে সড়ক-মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইউনিট প্রধানদের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, কিছু কারখানা সময়মতো বেতন-বোনাস দিতে ব্যর্থ হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট সংগঠন ও সরকারি সংস্থাগুলোকে এসব কারখানার মালিকপক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করে শ্রমিকদের বেতন-বোনাস, ছুটি নিশ্চিত করা এবং ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই না করার আহ্বান জানান।
সভায় বিজিএমইএর সহ-সভাপতি রেজওয়ান সেলিম বলেন, সাব-কন্ট্রাক্ট ফ্যাক্টরিগুলোর ওপর বিশেষ নজরদারি প্রয়োজন। এ বিষয়ে বিজিএমইএও তদারকি করবে বলে জানান তিনি।
বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে মালিকপক্ষ আন্তরিক। তবে স্বার্থান্বেষী কিছু শ্রমিক নেতার কারণে অনেক সময় কারখানা পরিচালনায় সমস্যা তৈরি হয়। তিনি শিল্পাঞ্চলে রাতের বেলায় পুলিশি টহল আরও জোরদারের দাবি জানান।
সভায় উপস্থিত অন্য বক্তারা বলেন, বিগত বছরগুলোর তুলনায় বর্তমানে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই আশাব্যঞ্জক।
এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি অপারেশন অ্যান্ড ক্রাইম মো. আবদুল্লাহ আল মামুন, ডিআইজি অ্যাডমিন হারুন-উর-রশিদ হাযারী এবং ডিআইজি ইন্টেলিজেন্স মো. জুলফিকার আলী হায়দারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

চিকিৎসকদের ওপর হামলা-হেনস্তায় ড্যাবের নিন্দা, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

জাতীয় সাংবাদিক সংস্থার নবনির্বাচিত মহাসচিবকে বরণ ও নতুন প্রধান কার্যালয় উদ্বোধন

ডিএমপির এক পুলিশ কর্মকর্তার নিজ বাসা থেকে মরদেহ উদ্ধার

অগ্নি দুর্ঘটনা মোকাবিলায় রেসপন্স টাইম কমাতে হবে: বিমানমন্ত্রী