ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান উত্তরায় জামায়াতের মানবতার বক্স উদ্বোধন


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২১-৫-২০২৬ দুপুর ৪:৪২

যার আছে দিয়ে যান, যার লাগবে নিয়ে যান’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর উত্তরায় মানবতার বক্স উদ্বোধন করেছেন জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঢাকা সিটিকে মানবিক নগর হিসেবে গড়ে তোলা হবে।

সকালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজের বিপরীত পাশে বিডিআর মার্কেটে এ মানবতার বক্স উদ্বোধন করেন তিনি। এ সময় সেলিম উদ্দিন বলেন, চারশো বছরের পুরোনো ঢাকার মানবিকতা পুনরুদ্ধার করে আবারও ভ্রাতৃত্ববন্ধনের নগর হিসেবে গড়ে তুলতে হবে। মানবিক ও জ্ঞানের ঢাকা গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নাগরিকদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানবতার বক্সের মাধ্যমে মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সহায়তা পাবেন। এছাড়া ‘নাগরিক সেবা ডট নেট’-এর মাধ্যমে ঘরে বসেই বিভিন্ন সহযোগিতা পাওয়ার সুযোগ থাকবে।

এছাড়াও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, কারও জন্য রিজিকের ব্যবস্থা করে দিলে আল্লাহ তার রিজিক আরও বাড়িয়ে দেন। এ ধরনের মানবতার বক্স রাজধানীর বিভিন্ন বাজারে চালু করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি আসন্ন কোরবানি ঈদে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুুবুল আলম, উত্তরা মডেল থানা আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, তুরাগ দক্ষিণের আমীর আবু বকর সিদ্দিক, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, উত্তরখান পূর্বের আমীর ইসরাইল হোসেন, মহানগরী উত্তরের যুব বিভাগের সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ, 

জামায়াত নেতা কামরুল হাসান, জামায়াত মনোনীত ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান ও ৫৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী  এডভোকেট সুরুজ্জামানসহ নেতৃবৃন্দ।

 
 

এমএসএম / এমএসএম

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা