করোনায় বিশ্বে আরো সাড়ে ৫ হাজার মৃত্যু
মহামারি করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো সাড়ে ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ৩ লাখ মানুষের। এক দিনের হিসাবে বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার (১০ অক্টোবর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৫০৬ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৬১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৯১২ জনের।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৫১ লাখ ৭৯ হাজার ২০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৩৩ হাজার ৫৮ জন মানুষ মারা গেছেন। এ ছাড়া ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ২৭৫ জনের। মারা গেছেন ৪ লাখ ৫০ হাজার ৬২১ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৬৭৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬১ হাজার ৮৭৮ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৩ হাজার ১৩৪ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
জামান / জামান
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ
স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প
মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী
বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল
ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো
যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী
পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও
নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী
ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা
ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত