রাজধানীতে রাস্তার পাশে কোটি টাকার গাড়িতে মিলল লাশ
রাজধানীর তেজগাঁওয়ে গাড়ির ভেতর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সড়কের পাশে থাকা একটি প্রাইভেটকার থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। গতকাল শনিবার (৯ অক্টোবর) রাত ২টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত দুদিন ধরে তেজগাঁওয়ে শহীদ তাজউদ্দীন আহমদ সরণির একটি পেট্রোল পাম্পের পাশে ওই গাড়িটি পড়েছিল। রাতে গাড়ি থেকে প্রকট গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গাড়ির ভেতরে মৃতদেহ দেখতে পায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. জামশেদ আলী সংবাদমাধ্যমকে জানান, টয়োটা ব্র্যান্ডের ওই গাড়িতে অর্ধগলিত অবস্থায় লাশটি পাওয়া গেছে। ঢাকা মেট্রো-ঘ ১১৭৯৮৬ নম্বরের ওই গাড়িটি চালকসহ গত বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছে না- এমনটা জানিয়ে শনিবার বিকেলে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি।
সাধারণ ডায়েরির তথ্য অনুযায়ী, নিখোঁজ চালকের নাম সজল কুমার ঘোষ। গাড়ির মালিকের নাম কামাল হোসেন। তাকে খবর দেয়া হয়েছে। তিনি এলে মৃতদেহের পরিচয় পাওয়া যেতে পারে।
জামান / জামান
মাদক ও যেকোনো অপরাধের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স: ঢাকা জেলা পুলিশ সুপার
সাপ্তাহিক তথ্য বিচিত্রার সাংবাদিক দুলাল বিশ্বাসকে মব সৃষ্টি করে হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে অব্যহতির প্রতিবাদে মানববন্ধন
শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল