ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি তালেবানের ‍আহ্বান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১১:২২

আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। শনিবার (৯ অক্টোবর) কাতারের রাজধানী দোহায় উভয়পক্ষের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তালেবানের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে তালেবান প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র আফগান জনগণকে করোনার টিকা দেবে বলেও জানান আমির খান মুত্তাকি।

এই তালেবান নেতা বলেন, আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক এবং কিছু সংখ্যক আফগান নাগরিকের নিরাপদে দেশ ছাড়ার বিষয়ে বৈঠকে জোর দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, বৈঠকে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে। তবে আফগানিস্তানের বৈধ শাসকগোষ্ঠী হিসেবে তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনও আলোচনা হয়নি।

২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলে প্রবেশ করে তালেবান। পালিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। এক পর্যায়ে তালেবানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আফগানিস্তান ছাড়ে মার্কিন বাহিনী। ২০ বছর পর দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর তালেবানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সূত্র: স্পুটনিক, আল জাজিরা।

জামান / জামান

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল

ব্রাজিলে নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে ট্রাম্পঘনিষ্ঠ ফ্লাভিও বলসোনারো

যুদ্ধের অষ্টম মাসে পদত্যাগ করলেন ইরানের তেলমন্ত্রী

পাইলট-ক্রুদের তথ্য আগেই পাঠিয়েছিল আমিরাত, ছাড়পত্র দিয়েছিল ইসরায়েলও

নথিবিহীন অভিবাসীদের বহিষ্কারে নতুন বিধিমালায় চূড়ান্ত অনুমোদন ইইউর

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

ব্যাপক হামলার পরও ইয়েমেনের তাইজ শহরকে ঘিরে ফেলছে হুথিরা

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ খোলা হবে না