ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেফতার


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ২৫-৫-২০২৬ দুপুর ১:৫

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯০ হাজার ১০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ জিসান আলম (১৯)। তিনি ঢাকার সাভার থানার কাউন্দিয়া ইউনিয়নের বাগসাটা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম মিরপুরের ৬০ ফিট রোডের বারেক মোল্লা মোড়ে অবস্থিত CarryBee কুরিয়ার সার্ভিসের একটি অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে জিসান আলমকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগের ভেতরে থাকা দুটি কার্টুন বক্স তল্লাশি করে বিভিন্ন মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জাল নোটের মধ্যে রয়েছে— ১ হাজার টাকার ৫০টি, ৫০০ টাকার ৫৭টি, ২০০ টাকার ৩৬টি এবং ১০০ টাকার ৪৪টি জাল নোট। যার মোট মূল্য ৯০ হাজার ১০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জিসান আলম পুলিশকে জানান, তার সহযোগী তৌফিক ইসলাম অনর্ব (১৯) এসব জাল নোট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর উদ্দেশ্যে সেখানে এসেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তৌফিক পালিয়ে যায়।

এ ঘটনায় এসআই মোঃ মামুন হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫এ(বি)/২৫ডি ধারায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৪০, তারিখ ২৪ মে ২০২৬।

অভিযানে জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান পিপিএম বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। জাল নোটের সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।

এমএসএম / এমএসএম

রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন

রোগের লক্ষণ, সঠিক চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান

আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র‍্যালি

গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ