ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে আগুনে ৩ দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২১ দুপুর ১১:৫৫

সিরাজগঞ্জের তাড়াশে আগুনে দোকান পুড়ে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনা ঘটে উপজেলার তালম ইউনিয়নের তালম সাহেব বাজারে। শনিবার (৯ অক্টোবর)  রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তালম ইউপি সদস্য আবু তালেব।

আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে দেখে সাধারণ জনগণ ‍আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে ওই বাজারের এনামুল হকের কাপড়ের দোকান, নাইস হোসেন ও আব্দুল হাকিমের মুদিখানার দোকান পুড়ে গেছে। এতে ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তাড়াশ ফায়ার সার্ভিসের সাব-অফিসার রেজাউল করিম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। সাধারণ জনগণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেছে। ৩টি দোকান পুড়েছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এমএসএম / জামান

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস

নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন

সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান

পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি

বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট