আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে অপপ্রচার
সম্প্রতি অনলাইন সংবাদমাধ্যম দৈনিক আধুনিক বাংলা-এ 'আরইবির সদস্য আব্দুর রহিম মল্লিকের বিরুদ্ধে দুদকে অভিযোগ, সম্পদের পাহাড়' শিরোনামে প্রকাশিত সংবাদটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে বিআরইবি-এর সদস্য (বিতরণ ও পরিচালন) জনাব আব্দুর রহিম মল্লিক সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা একপাক্ষিক, যাচাই-বাছাইবিহীন, তথ্যগতভাবে অসঙ্গত এবং বাস্তবতার সঙ্গে সম্পূর্ণরূপে অসামঞ্জস্যপূর্ণ। প্রকাশিত সংবাদের তারিখে জনাব আব্দুর রহিম মল্লিক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একজন নিয়মিত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন, অথচ প্রতিবেদনে তাকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং দায়িত্বজ্ঞানহীন তথ্য উপস্থাপনের শামিল। সাংবাদিকতার ন্যূনতম নৈতিকতা ও পেশাগত মানদণ্ড অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্যের যথাযথ যাচাই করা আবশ্যক হলেও এ ক্ষেত্রে সেই মৌলিক নীতিমালার কোনো প্রতিফলন দেখা যায়নি। ফলে সংবাদটি একতরফা, উদ্দেশ্যপ্রণোদিত এবং পাঠকদের বিভ্রান্ত করার অপচেষ্টা বলেই প্রতীয়মান হয়।
এ ধরনের যাচাইবিহীন ও ভিত্তিহীন সংবাদ শুধু একজন দায়িত্বশীল কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করে না, বরং তার পরিবার, সহকর্মী এবং দীর্ঘদিনের অর্জিত সামাজিক মর্যাদার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। জনাব আব্দুর রহিম মল্লিক দীর্ঘ সময় ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ যথাযথ তদন্ত, প্রমাণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ব্যতিরেকে সংবাদ আকারে প্রচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য বা ন্যায়সঙ্গত নয়। কোনো ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত—এ ধরনের চূড়ান্ত ও গুরুতর দাবি তখনই করা সমীচীন, যখন তার পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ, সংশ্লিষ্ট তদন্ত সংস্থার আনুষ্ঠানিক প্রতিবেদন অথবা আইনগতভাবে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত বিদ্যমান থাকে। কেবল অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করে সংবাদ প্রকাশ করা ন্যায়বিচার, পেশাগত নৈতিকতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। এমতাবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে যে, প্রকাশিত প্রতিবেদনের তথ্যগত অসঙ্গতি ও ভুল তথ্য দ্রুত সংশোধন করে প্রকৃত ও যাচাইকৃত তথ্য প্রকাশ করা হোক এবং ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে তথ্য যাচাই ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণের নীতি কঠোরভাবে অনুসরণ করা হোক।
এমএসএম / এমএসএম
রাজধানীর যানজট নিরসনে কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন
আর্থ্রাইটিস সচেতনতায় নিটোরে বৈজ্ঞানিক কর্মসূচি ও র্যালি
গুলশান ক্লাবে বিজনেস এলিট ক্লাবের বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন
রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান
তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড
একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী
অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই