ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

গুলশান-বনানী ও হাতিরঝিল লেক উন্নয়নে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বিত জোরদার নির্দেশ


সিনথিয়া পপি photo সিনথিয়া পপি
প্রকাশিত: ২-৬-২০২৬ দুপুর ২:১০

মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে গুলশান-বনানী ও হাতিরঝিল লেকের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ ২ জুন কালাচাঁদপুর এলাকা হতে রাজউকের একটি বিশেষ পরিদর্শন কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এই পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামসহ রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পরিদর্শনকালে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় লেকসমূহের সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং উল্লেখ করেন যে, লেকসমূহে স্যুয়ারেজ লাইনের বর্জ্য পানি প্রবেশের কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হলেও কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাচ্ছে না। এই প্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় এসটিপি (STP), সেপটিক ট্যাংকসহ প্রয়োজনীয় স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, লেকে কোনো ধরনের বর্জ্য ফেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য নগরবাসীর সহযোগিতা একান্তভাবে প্রয়োজন, পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল চিহ্নিত ও নির্মূলে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। পরিদর্শনকালে রাজউক ও সিটি করপোরেশনের সমন্বয়ে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। এদিকে লেক এলাকায় রেস্টুরেন্ট সংক্রান্ত কার্যক্রম বিষয়ে আদালতের নির্দেশনার প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম উল্লেখ করেন যে, এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে আদালতের রায় ও রাজউকের ডিটেইল্ড এরিয়া প্ল্যান (DAP) অনুযায়ী পরবর্তী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল