ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বসিলা গার্ডেন সিটিতে ছওয়াবের উদ্যোগে ২ হাজার পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৪-৬-২০২৬ দুপুর ২:৩
‎পবিত্র ঈদুল আজহার ত্যাগ ও সহমর্মিতার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে মানবিক ও সামাজিক সংগঠন ছওয়াব (সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ)-এর উদ্যোগে এবং বিদেশি দাতা সংস্থার সহযোগিতায় ঢাকার বসিলা গার্ডেন সিটিতে বৃহৎ পরিসরে কোরবানির গোশত বিতরণ করা হয়েছে।
‎ঈদের তৃতীয় দিনে আয়োজিত এ কর্মসূচির আওতায় দুই হাজারেরও বেশি নিম্নআয়ের পরিবার, বিধবা, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়।
‎সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের সমন্বয়ে স্বাস্থ্যসম্মত পরিবেশে কোরবানি কার্যক্রম সম্পন্ন করা হয়। উপকারভোগী নির্বাচন, গোশত বিতরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
‎কর্মসূচিতে তুরস্কের একজন দাতা সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
‎ছওয়াবের জেনারেল ম্যানেজার (জিএম) বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বের অংশ। বিদেশি দাতা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমরা বৃহৎ পরিসরে কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। পুরো কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”
‎তিনি আরও বলেন, “ছওয়াব শুধু কোরবানির সময় নয়, সারা বছর বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের লক্ষ্য সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং আন্তর্জাতিক মানবিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো। চলতি বছরের রমজানেও বসিলা গার্ডেন সিটিতে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”
‎ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ছওয়াব সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় বসিলা গার্ডেন সিটিতে বৃহৎ পরিসরে কোরবানি কার্যক্রম বাস্তবায়ন করতে পেরে আমরা আনন্দিত। দেশের বিভিন্ন অঞ্চলেও একই ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে।
‎আমাদের লক্ষ্য কোরবানির আনন্দ সমাজের প্রতিটি সুবিধাবঞ্চিত মানুষের ঘরে পৌঁছে দেওয়া।”
‎তিনি বলেন, “১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ছওয়াব সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে দেশব্যাপী বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতে এ ধরনের সহায়তা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
‎কর্মসূচির স্বচ্ছতা নিশ্চিত করতে ছওয়াবের মনিটরিং টিম প্রতিটি ধাপ তদারকি করে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গোশত বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
‎কোরবানির গোশত পেয়ে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে দাতা সংস্থা ও ছওয়াব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানায়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
‎স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় পরিসরে সুশৃঙ্খলভাবে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ প্রশংসনীয়। এটি অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত কার্যকর ও মানবিক সহায়তা হিসেবে কাজ করেছে।

এমএসএম / এমএসএম

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

রাজউকের জোন-৭/১ এলাকায় মোবাইল কোর্ট: ৪ ভবনে অভিযান, ৩টি বৈদ্যুতিক মিটার জব্দ, ২ লাখ টাকা জরিমানা